আমেরিকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

ক্যাব এসোসিয়েশন অব আটলান্টিক সিটির কার্যকরী পরিষদের সভা 

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৪ ০২:৩২:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৪ ০২:৩২:২৩ পূর্বাহ্ন
ক্যাব এসোসিয়েশন অব আটলান্টিক সিটির কার্যকরী পরিষদের সভা 
আটলান্টিক সিটি, ৬ মার্চ : গতকাল মঙ্গলবার সন্ধ্যায়  “ক্যাব এসোসিয়েশন অব আটলান্টিক সিটি”র নতুন কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ  এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি  মো: মনিরুজামান এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির কাউন্সিল সহসভাপতি কলিম শাহবাজ।

এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলম্যান আনজুম জিয়া, কাউন্সিলওম্যান এট লারজ স্টিফেনি মার্শাল, আটলান্টিক সিটি স্কুল  বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বিএএসজে সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা প্রমুখ। সভায় আলোচনায় অংশ নেন বেলাল হোসেন, শেখ আমিন, বেলালউদদীন, মোঃ আলমগীর প্রমুখ ।
উক্ত সভায় বক্তারা নিউ জার্সি রাজ্য সরকার কর্তৃক প্রস্তাবিত ট্যাক্সি ক্যাবের বীমা সংক্রান্ত ব্যয় কমানোর জন্য জোর দাবী জানান। এছাড়া তাঁরা সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদির উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সংগঠনের সম্মানিত সদস্যরা ব্যাপকভাবে অংশগ্রহনের মাধ্যমে সভা সফল করায় সংগঠনের সভাপতি  মো: মনিরুজজামান সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২