আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য
সিসিকের নাগরিক সংবর্ধনায় স্বাস্থ্যমন্ত্রী 

প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা আরো উন্নত করবো

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৪ ১২:২০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৪ ১২:২০:১৬ অপরাহ্ন
প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা আরো উন্নত করবো
সিলেট, ৬ মার্চ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেছেন, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা আরো উন্নত করাই আমার প্রধান লক্ষ্য। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা উন্নত করতে পারলে শহরে রোগীর চাপ কমে আসবে। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে তাকে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। 
তিনি আরও বলেন, সিলেটের কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছি। দেখেছি সেখানকার স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা। হাসপাতালগুলোতে জনবল সংকট রয়েছে এবং ভবন সংস্কার করার প্রয়োজন আছে। আমি সিলেটের সন্তান হিসেবে এই অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থাপনায় উন্নতি করার আপ্রাণ চেষ্টা করবো।  
মন্ত্রী বলেন, স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে কাজ করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী ১৬ কোটি মানুষের মাঝে স্বাস্থ্য মন্ত্রী হিসেবে আমাকে বেঁচে নিয়েছেন। আমি কখনো ভাবিনি মন্ত্রী হবো। আমার প্রতি সাধারণ মানুষের অনেক প্রত্যাশা। সাধারণ মানুষ যাতে সু চিকিৎসা পায় আমি সেই লক্ষে কাজ করে যাবো। সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আজ বুধবার (৬ মার্চ) বিকাল ৪ টায় সিটি কর্পোরেশন প্রাঙ্গণে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মৌলভীবাজার—২ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট—৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ—১ আসনের সাংসদ এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তাহমিন আহমেদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার খুরশীদ আলম, সিলেট জেলা সিভিল সার্জন ডা. মমনিসর চৌধুরী, সিলেট মহানগর পুলিশের কমিশনার জাকির হোসেন খান পিপিএম, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি সুব্রত চক্রবর্তী জুয়েল,মহানগর মুক্তিযোদ্ধা কামন্ডার ভবতোষ রায় বর্মণ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী।  সংস্কৃতি কর্মী রজত কান্তি গুপ্ত এবং জান্নাতুল নাজনীন আশার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। 
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন হাফিজ মোহাম্মদ আলী, গীতা থেকে পাঠ করেন সিসিকের বাজার তত্ত্বাবধায় চন্দন দাস,  জাতীয় সংগীত পরিবেশন করেন ললিতকলা একাডেমির শিল্পীবৃন্দ এবং মনিপুরী নৃত্য পরিবেশন করেন মনিপুরী সেন্ট্রাল ফর আর্টস কালচার এর নৃত্যশিল্পী বৃন্দ। 
এসময় সিলেট সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা—কর্মচারির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী ও প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটি ভাষা নিয়ে মন্তব্য: তীব্র  প্রতিবাদ, ক্ষমা চাওয়ার আহ্বান

সিলেটি ভাষা নিয়ে মন্তব্য: তীব্র  প্রতিবাদ, ক্ষমা চাওয়ার আহ্বান