আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

রমজানে সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের  দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে -সিসিক মেয়র 

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৪ ০৪:১৯:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৪ ০৪:১৯:৪৩ পূর্বাহ্ন
রমজানে সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের  দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে -সিসিক মেয়র 
সিলেট, ৮ মার্চ : আসন্ন পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে কম মুনাফায় দ্রব্যমুল্য বিক্রয়, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে নগরভবনে এক মতবিনিময় সভা তিনি এ আহ্বান জানান। রমজান মাসকে সামনে রেখে এ সভার আয়োজন করে সিলেট সিটি করপোরেশন।
রমজান মাসে কেউ সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে আনোয়ারুজ্জামান বলেন, বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাশাপশি সিসিকের অভিযানী দল সার্বক্ষণিক মাঠে থাকবে। কেউ সিন্ডিকেট গড়ে তুলে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

খোলা অবস্থায় ও নোংরা পরিবেশে যাতে ইফতার সামগ্রী বিক্রয় না করার ব্যবস্থা গ্রহণসহ অসুস্থ গরু-ছাগল জবাই না করা ও নির্ধারিত মূল্যে ভেজাল মুক্ত মাংস বিক্রয় করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আহবান জানান মেয়র। এছাড়া বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা, তারাবীহ, সেহেরী ও ইফতারের সময় লোডশেডিং না করার জন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানান তিনি।
সভায় পবিত্র রমজান উপলক্ষ্যে গরুর মাংস কেজি ৭৫০ টাকা, মহিষের মাংস ৬৫০ টাকা, খাসির মাংস ১ হাজার ও ভেড়ার মাংস ৯৫০ টাকা নির্ধারণ করা হয়। এসময় নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে শুধু রমজান মাসের জন্য অস্থায়ী বাজার বসানোর পরিকল্পনার কথা জানান মেয়র।
সভায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরীর, সিলেট চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রিজের সভাপতি তাহমিন আহমদসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা