আমেরিকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার

শাবিপ্রবিতে ৭ মার্চ পালিত 

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৪ ০৪:২০:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৪ ০৪:২০:৪৭ পূর্বাহ্ন
শাবিপ্রবিতে ৭ মার্চ পালিত 
সিলেট, ৮ মার্চ : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবস পালিত হয়। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ এবং সমবেতভাবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শ্রবণ।
বেলা ১০ টা ৫ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন। পতাকা উত্তোলন শেষে বেলা ১০টা ১৫ মিনিটে  ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 
এসময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন,  বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবস উদযাপন কমিটির সভাপতি  প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, সিন্ডিকেট সদস্যবৃন্দ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার,  বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী প্রমুখ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু চত্বরে সমবেতভাবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক  ভাষণ শ্রবণ করা হয়।ভাষণ শ্রবণ শেষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ৭ মার্চের ভাষণকে প্রেরণা হিসেবে গ্রহণ করে আমাদের বঙ্গবন্ধু  সোনার বাংলা গঠন করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যার হাতকে শক্তিশালী  করে নিরলসভাবে কাজ করতে হবে। সাথে সাথে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সজাগ দৃষ্টি  রাখতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ  প্রফেসর  আমিনা পারভীন, বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবস উদযাপন কমিটির সভাপতি  প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা