আমেরিকা , রবিবার, ১০ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

দেশদ্রোহীরা চিকিৎসার জন্য বিদেশ যায় : মোমিন মেহেদী

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৪ ০৪:৪১:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৪ ০৪:৪১:০৫ পূর্বাহ্ন
দেশদ্রোহীরা চিকিৎসার জন্য বিদেশ যায় : মোমিন মেহেদী
ঢাকা, ৮ মার্চ : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বিদেশে চিকিৎসা নিতে যাওয়া মন্ত্রী-এমপি-ব্যবসায়ী ও বিভিন্ন দলের নেতাদের কঠোর সমালোচনা করে বলেছেন, দেশদ্রোহীরা চিকিৎসার জন্য বিদেশ যায়। তারা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে আমজনতাকে কষ্টে রেখে কথায় কথায় বিদেশে চিকিৎসার আড়ালে টাকা পাচার করতে যায়।
৭ মার্চ বিকেলে সারাদেশে ফায়ার হাইড্রেন্ট স্থাপনের দাবিতে তোপখানা রোডস্থ নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত এক পথ সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় প্রেসিডিয়াম মেম্বার রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, কেন্দ্রীয় সদস্য শেখ লিজা, আলেয়া বেগম বক্তব্য রাখেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, সরকারি হাসপাতালগুলো আধুনিক ও সার্বক্ষণিক চিকিৎসকের ব্যবস্থা না করে বিদেশে চিকিৎসা নিতে গিয়ে দেশের ক্ষতি করছে-মানুষের ক্ষতি করছে। লোক দেখানো অভিযানের নামে মানুষকে হয়রানি বন্ধ করে সারা বছর সকল হোটেল, স্থাপনাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে মনিটরিং-এর মাধ্যমে অগ্নিকাণ্ডরোধসহ সকল অন্যায় প্রতিহত করা হোক। একই সাথে সকল অবৈধ হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করা সময়ের দাবি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স