আমেরিকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জীর্ণতা পেছনে ফেলে নতুন বছরের পথে বাঙালি, স্বাগত ১৪৩৩ ইঙ্কস্টারে গুলিবর্ষণে দুই কিশোর নিহত, তদন্ত চলছে ‘আন্দোলন শুরু হয়ে গেছে, আমরা থাকব সামনের সারিতে’ : জামায়াত আমির সম্প্রীতি ও মূল্যবোধই গণতন্ত্রের মূল শক্তি : প্রধানমন্ত্রী উত্তর মিশিগানে বন্যার তাণ্ডব, বিমানবন্দরসহ বিভিন্ন এলাকা প্লাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধে দক্ষিণ-পূর্ব মিশিগানের বায়ু এখন আরও নির্মল ওরিয়ন টাউনশিপে সড়ক দুর্ঘটনায় ফার্মিংটন হিলসের বাসিন্দা নিহত, আহত ৩ ডেট্রয়েটে গ্যাস স্টেশনে চালককে গুলি করে গাড়ি ছিনতাই জামিনে মুক্তি পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী সেনাবাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : তারেক রহমান মার্কিনজুড়ে চুরির জাল, কলম্বিয়ান নাগরিকসহ চক্রের সাজা যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ব্যর্থ বার্মিংহামে ভোরের পার্টিতে বাগবিতণ্ডা থেকে গোলাগুলি, গ্রেপ্তার ১ মিশিগানে নতুন আবাসন বিল ঘিরে মতবিরোধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির বসন্তকালীন সমাবর্তনে বক্তব্য দেবেন গভর্নর রোজভিলে সড়ক দুর্ঘটনা, ৮৫ বছর বয়সী নারীর মৃত্যু যুক্তরাষ্ট্রে উৎপাদন খাতের কর্মসংস্থান আবারও ঘুরে দাঁড়াবে ওয়াশটেনাও কাউন্টির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের মামলা লিংকন পার্কে লাইসেন্স প্লেট নজরদারি ঘিরে পুলিশের অভ্যন্তরীণ তদন্ত আবু সাঈদ হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

শিবরাত্রি আজ

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৪ ০৫:১২:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৪ ০৫:১২:৪২ পূর্বাহ্ন
শিবরাত্রি আজ
ওয়ারেন, ৯ মার্চ :  আজ সনাতন হিন্দু ধর্মালম্বীদের মহা শিব রাত্রি বা পবিত্র শিব চতুর্দশী তিথি। ৮ ও ৯ মার্চ, দুইদিন ধরেই শিবরাত্রির তিথি পালন করা হবে। ভক্তদের কাছে শিবরাত্রির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এইদিন দেবাদিদেব মহাদেবের আরাধনায় মেতে ওঠেন দেশবিদেশের ভক্তরা। তাঁদের বিশ্বাস এই বিশেষ তিথিতে মহাদেব সন্তুষ্ট হলে সকল মনস্কামনা পূরণ করেন। এই বিশেষ তিথিতে ভক্তরা সারাদিনব্যাপী উপবাস পালন করে এবং বিশ্বজুড়ে বিভিন্ন মন্দিরগুলিতে পূজা করা হয়। ভক্তরা সাধারণত শিবলিঙ্গে দুধ, বেলপাতা নিবেদন করেন এবং মোক্ষ প্রার্থনা করেন।
শিব মহাপুরাণ তথা শিব মহাপুরাণ অনুসারে সৃষ্টি-প্রলয় মহা তান্ডব মৃত্যু এই রাত্রে করেছিলেন। আবার এই রাতেই শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল। আজকের দিনে এই শিবরাত্রি পালনের জন্য সারাবছর ধরে সকলে মুখিয়ে থাকে। অগণিত ভক্ত এইদিন শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করে থাকেন। সনাতন ধর্মের মানুষের এক মহাব্রতানুষ্ঠান “শিব চর্তুদশী”। শিবভক্তদের কাছে মহা শিবরাত্রির গুরুত্ব অপরিসীম। 
শিব পুরান অনুসারে ভক্তিভরে সব আচার-অনুষ্ঠান মেনে শিবরাত্রির ব্রত পালন করলে দেবের দেব মহাদেব সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। তাই প্রতি বছর পূণ্যার্থীরা ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শিবরাত্রি ব্রত পালন করে থাকেন। আবার অনেকের বিশ্বাস, এদিন মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে শক্তি বাড়ে।  অবিবাহিত নারী-পুরুষরা মনোবাসনা পুরণের জন্য উপবাসের মাধ্যমে শিব চর্তুদশীর ব্রত পালন করেন। অনেকে সারাদিন ফল ও দুধ খেয়ে থাকেন, অনেকে আবার পুরো ২৪ ঘণ্টা খাবার তো দূরের কথা, এক ফোঁটা জলও মুখে দেন না। হিন্দু পুরাণ অনুসারে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শিবরাত্রি পালন করলে রজোঃগুণ ও তমঃগুণ নিয়ন্ত্রণে থাকে। 
যারা শিবরাত্রি ব্রত করেন পরদিন তাদের অবশ্যই পারণ করতে হবে। এইদিন মহাদেবকে অন্ন নিবেদন করে পারণ মন্ত্র উচ্চারণ করে উপোস ভঙ্গ করতে হয়।
 শিবরাত্রির পারণ মন্ত্র 'সংসার ক্লেশদগ্ধস্য ব্রতেনানেন শঙ্কর। প্রসীদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদোভব।
এদিকে রাজ্যের ওয়ারেন সিটির শিব মন্দির-টেম্পল অব জয় এবং মিশিগান কালীবাড়িতে গতকাল তিথি অনুযায়ী পালিত হয়েছে মহা শিবরাত্রি। শিব মন্দিরে আজও যথারীতি পূজা অনুষ্ঠিত হবে। পূজা শুরু হবে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে,৭টায় পুষ্পাঞ্জলি, ৭টা ৩০ মিনিটে বিশেষ নাটক, রাত ৮টা ৩০ মিনিটে প্রসাদ বিতরণ। 
ডেট্রয়েট দুর্গা টেম্পলে তিথি অনুযায়ী আজ শনিবার বেলা ১২ টায় শুরু হবে পূজা। অঞ্জলি দুপুর ১টা ৩০ মিনিট, শিবের স্নান দুপুর ১টা ৪৫ মিনিট এবং দুপুর ২টায় প্রসাদ বিতরণ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদের বন্ধনে একত্র প্রবাসীরা : লন্ডনে বর্ণাঢ্য অনুষ্ঠান

ঈদের বন্ধনে একত্র প্রবাসীরা : লন্ডনে বর্ণাঢ্য অনুষ্ঠান