আমেরিকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার

হবিগঞ্জে জেলা পরিষদ চেয়ারম্যান হলেন এমপি পত্নী আলেয়া জাহির 

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৪ ১২:৫৫:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৪ ১২:৫৫:০৩ অপরাহ্ন
হবিগঞ্জে জেলা পরিষদ চেয়ারম্যান হলেন এমপি পত্নী আলেয়া জাহির 
নবীগঞ্জ, ৯ মার্চ : হবিগঞ্জে জেলা পরিষদ এর চেয়ারম্যান হলেন এমপি পত্নী আলেয়া জাহির। হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আলেয়া আক্তার জয়ী হয়েছেন। তিনি আনারস প্রতীক নিয়ে মোট ৫৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। আলেয়া আক্তার হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আবু জাহিরের স্ত্রী। তার নিকটতম প্রতিদ্বন্দী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: আলমগীর চৌধুরী পেয়েছেন ৫০১ ভোট।
শনিবার (৯ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত জেলার ৯টি উপজেলায় পৃথক কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলায় মোট ভোটার এক হাজার ১০২ জন। নির্বাচনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলররা ভোটার ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন ডা. মুশফিক হোসেন চৌধুরী। ফলে পদটি শূন্য হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ নিয়ে যা বললেন প্রফেসর স্বপন নাথ

চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ নিয়ে যা বললেন প্রফেসর স্বপন নাথ