আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’ ব্যক্তিগত মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায়

হবিগঞ্জে বিরল প্রজাতির সোনালী ঈগল উদ্ধার   

  • আপলোড সময় : ১০-০৩-২০২৪ ০১:১৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৪ ০১:১৮:২২ অপরাহ্ন
হবিগঞ্জে বিরল প্রজাতির সোনালী ঈগল উদ্ধার   
হবিগঞ্জ, ১০ মার্চ : শহরের বিয়াম ল্যাবরেটরী স্কুল সীমানা থেকে উদ্ধার হওয়া সোনালী ঈগল পাখিটি বন  বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ  রবিবার (১০ মার্চ) দুপুরে স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা ও বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বন বিভাগের কর্মীদের কাছে এটি হস্তান্তর করেন। এর আগে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল অবহিত হয়ে বনবিভাগের সঙ্গে যোগাযোগ করেন। 
বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা জানান, স্কুলের শিক্ষক আব্দুস সালাম আহত অবস্থায় পাখিটি পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। আমরা সেটিকে সেবা পরিচর্যা করি। বনবিভাগের কাছে হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত।
বন কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী জানান, সোনালী ঈগল একটি বিরল পাখি। এটির আনুমানিক বয়স ১ বছর। প্রাথমিক পর্যায়ে এটিকে সুস্থ মনে হচ্ছে। তারপরও আমরা ২ দিন পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে অবমুক্ত করব।
বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল বলেন,  সোনালী  ঈগল  একটি বিরল ও বিপন্ন  প্রজাতির পাখি। শিকারি পাখি  হিসেবে এর খ্যাতি রয়েছে।  আবাস ও খাদ্য সংকটের কারণে এই প্রজাতির পাখি হারিয়ে যেতে বসেছে। তিনি যুক্ত করেন, পৃথিবীর সকল প্রাণী একে অন্যের প্রতি নির্ভরশীল। এই পারস্পরিক নির্ভরশীলতা পৃথিবীকে করেছে সুন্দর ও বাসযোগ্য। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাখির ভূমিকা অনন্য। পাখিগুলো সংরক্ষণ  ও টিকিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন