আমেরিকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত

আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে দোয়া মাহফিল 

  • আপলোড সময় : ১১-০৩-২০২৪ ০৪:২২:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৪ ০৪:২২:২২ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে দোয়া মাহফিল 
আটলান্টিক সিটি, ১১ মার্চ : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গতকাল রোববার সন্ধ্যায় সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ  বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষ্ট্রি বোর্ডের সভাপতি আব্দুর রফিকের বড় ভাই মরহুম ইনামুল করিম, মরহুম গোলাম হাফিজ, মরহুম হামিদুর রহমান ও মজিবুর রহমানের মাতা সহ  যারা ইন্তেকাল করেছেন তাঁদের  আত্মার মাগফেরাত কামনায় এই  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে কমিউনিটিতে যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ রুহুল আমিন খান। 

সম্প্রতি যারা ইন্তেকাল করেছেন তাঁদের সবার জন্য দোয়া মাহফিলে উপস্থিত সবাই দু’হাত তুলে দোয়া করেন এবং তাঁদের  রুহের মাগফেরাত কামনা করেন, সেই সাথে তাঁদের পরিবারের শোক কাটিয়ে ওঠার জন্যও সবাই দোয়া করেন।
বিএএসজের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকার সঞ্চালনায় শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বিএএসজের ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর রফিক,মসজিদ আল হেরার সভাপতি ওবায়দুল্লাহ চৌধুরী,ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির সভাপতি মোঃ ইকবাল হোসেন, মওলানা আবদুল হাই প্রমুখ।

দোয়া মাহফিলে ৫ম ওয়ার্ডের কাউন্সিলম্যান আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী,মোঃ আইয়ুব, শামীম চৌধুরী, মনিরুজামান মনির, শাহরিয়ার আহমদ, বেলাল হোসেন, আব্দুর রহিম, আবু নসর, বেলাল উদ্দীন, মাসুদ চৌধুরী, মোঃ ফেরদৌস, রহমান বাবুল, কুতুবউদদীন এমরান, সৈয়দ শহীদ, ফারুক তালুকদার, হাবীব রেহমান, রওশনউদদীন  সহ আটলান্টিক সিটি ও এর পার্শ্ববর্তী শহরগুলো থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন, প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য কমিউনিটির লোকজন অংশগ্রহণ করেন। নৈশভোজের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটির মেয়র কন্যা জাদার বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন উদযাপন

আটলান্টিক সিটির মেয়র কন্যা জাদার বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন উদযাপন