আমেরিকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে সালমোনেলা সংক্রমণের বিস্তার, ৩১ অঙ্গরাজ্যে আক্রান্ত ১৮৪ মাউন্ট ক্লেমেন্সে শব্দদূষণ বিরোধে গুলিবর্ষণ, জুনে অ্যারেইনমেন্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাসে ধাক্কা, মিশিগানে বিচারক অভিযুক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত বন্দী নারীর ওপর যৌন নির্যাতন : সাবেক ফেডারেল কারা কর্মকর্তার দোষ স্বীকার ডেট্রয়েটে গোলাগুলির জেরে সাউথফিল্ড ফ্রিওয়ে বন্ধ ডেট্রয়েটে গুলিতে নিহত  দুই, অক্ষত উদ্ধার শিশু টানা সাফল্যের মুকুটে নতুন পালক, ১৫ পুরস্কার জিতলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ হাওয়েলে দুটি ভারী যন্ত্রাংশের মাঝে পিষ্ট হয়ে ডাই সেটার নিহত মার্কিন পতাকার রঙে সাজানো  ৫০ রিকশা ঘুরবে ঢাকার পথে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ মেমোরিয়াল ডে ঘিরে মিশিগানে পথে নামবেন ১.৩ মিলিয়নের বেশি মানুষ মেট্রো ডেট্রয়েটে আবাসন বাজারে বড় উল্লম্ফন, বাড়ির মূল্য ঊর্ধ্বমুখী সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক ড. ইউনূসসহ সাবেক ২৪ উপদেষ্টার  দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন কানাডা-যুক্তরাষ্ট্রের দরকষাকষির  নতুন ইস্যু গোর্ডি হাউ ব্রিজ

মাধবপুরে চা শ্রমিক গৌড় সামাজিক সম্মেলন অনুষ্টিত 

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৩ ১১:২৭:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৩ ১১:২৭:৪৬ পূর্বাহ্ন
মাধবপুরে চা শ্রমিক গৌড় সামাজিক সম্মেলন অনুষ্টিত 
মাধবপুর (হবিগঞ্জ) ০৯ এপ্রিল : উপজেলার সুরমা চা বাগানের সদর নাচ ঘরে রবিবার দিনব্যাপী চা শ্রমিক গৌড় সম্প্রদায়ের সামাজিক সম্মেলন অনুষ্টিত হয় । চা শ্রমিকের গৌড় সম্প্রদায়কে আদিবাসীর তালিকাভুক্ত করার দাবি জানানো হয়। এতে সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন চা বাগানের গৌড় সম্প্রদায়ের চা শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
২১তম বার্ষিক এ সম্মেলন  উপলক্ষে কাল চরণ গৌড়ের  সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয় । এতে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুরমা চা বাগান ব্যবস্থাপক বাবুল কুমার সরকার , লস্করপুর ভ্যালি সভাপতি রবীন্দ্র গৌড়, সাংবাদিক শংকর পাল সুমন, মৌলবীবাজার চা জনগোষ্টী আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল সিং বাড়াইক, সেক্রেটারী মিনাজ বেসরা মহেশ, মৃত্তিকা চা বাগানের দোলন গৌড় জয়লাল, নীলা গৌড়, হরিলাল গৌড়, সম্ভু গৌড়, অমিত পাইনিকা প্রমুখ। গৌড় সম্প্রদায়ের নেতৃবৃন্দরা বলেন, চা শ্রমিকদের মাঝে সম্প্রতি পদ পদবী পরিবর্তনের  প্রবনতা বৃদ্ধি পেয়েছে যেমন ভূমিজরা অনেকে লিখছেন ভৌমিজ, পানরা লিখছেন পাল তা পরিহার করে নিজেদের সংস্কৃতি ধরে রাখার আহবান জানান। তারা চা শ্রমিক গৌড় সম্প্রদায়কে আদিবাসীর তালিকাভূক্ত করার জন্য সরকারের কাছে দাবি জানান।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন

সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন