আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ

আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৪ ০৪:৪০:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৪ ০৪:৪০:৩১ পূর্বাহ্ন
আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত
এগ হারবার, ১৮ মার্চ : গতকাল রোববার দুপুরে আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের ৪৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। এগ হারবার শহরে অবস্হিত রিনাল্ট ওয়াইনারির মিলনায়তনে অনুষ্ঠিত এই কনভেনশনে আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকরা অংশগ্রহন করেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন শেষে ডেমোক্র্যাটিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কনভেনশনে বক্তব্য রাখেন। কনভেনশনে আটলান্টিক  কাউন্টি ডেমোক্র্যাটিক দলের কর্মকর্তাদের  কনভেনশনে উপস্থিত সুধীজনদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।
আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইকেল সুলেমান কনভেনশনে আগত ডেমোক্র্যাটিক দলের নেতা কর্মী ও সমর্থকদের স্বাগত ও অভিনন্দন জানান এবং দলের অগ্রযাত্রায়  প্রশংসনীয়  অবদান রাখায়  বিভিন্ন নেতৃবৃন্দকে পুরস্কৃত করেন ।

কনভেনশনে  আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ইউ এস সিনেটর পদে ডেমোক্র্যাটিক দলীয় পদপ্রার্থী টামি মারফি, এন্ডি কিম ও দ্বিতীয় কংগ্রেসনাল জেলা থেকে কংগ্রেসম্যান পদে দলীয় পদপ্রার্থী টিম আলেকজানডার, জো সালেরনো সহ অন্যান্য প্রার্থীরা বক্তব্য রাখেন। 

কনভেনশনে দক্ষিন এশীয় আমেরিকান ডেমোক্র্যাটিক নেতা জহিরুল ইসলাম বাবুল, আব্দুর রফিক, সুব্রত চৌধুরী, সৈয়দ মো: কাউসার, আনজুম জিয়া, ইশরাত জাহান, জেফ ডরসি প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, আটলান্টিক সিটি স্কুল জেলার সুপারিনটেনডেন্ট ডঃ মিসেস লা কোয়েটা স্মল, আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক দলের চেয়ারওম্যান কনস্ট্যাণ্ট মেন্ডি ডেইস চ্যাপম্যান সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইকেল সুলেমান কনভেনশন সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের