আমেরিকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা শিশু পর্নোগ্রাফি রাখার দায়ে মাউন্ট ক্লেমেন্সের এক নারীর সাজা  রেডফোর্ডে উল্টো পথে গাড়ি  চালিয়ে প্রাণ গেল চালকের ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন,  আহত ৪ : ঘরছাড়া বহু পরিবার ডেট্রয়েটে অভিবাসন অভিযানে গাড়ি দুর্ঘটনা, আহত সন্দেহভাজন ভালোবাসা ও সমতার বার্তায় রঙিন ডেট্রয়েট প্রাইড প্যারেড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড মিশিগানের নারী কারাগারে এক  মাসেরও কম সময়ে তৃতীয় বন্দির মৃত্যু চট্টগ্রামে মন্দির ইস্যুতে ইসকন ও স্থানীয় হিন্দুদের মধ্যে সংঘর্ষ হার্ট প্লাজায় দুই দিনের ‘মোটর সিটি  প্রাইড’, উৎসবমুখর ডেট্রয়েট গ্র্যান্ড র‍্যাপিডসে ১০ হাজার ভক্তের সামনে হাজির হচ্ছেন লেখিকা ক্রিস্টিন হানা ডেট্রয়েটে টানা ১১ বছর ধরে বাড়ছে বাড়ির দাম হেনরি ফোর্ড হেলথে লকডাউন, অস্ত্রসহ হুমকিদাতা আটক ডেট্রয়েট ফ্রিওয়েতে পাংচার গাড়ির পাশে দাঁড়ানো ব্যক্তিকে ধাক্কা রাজ্যের কর নীতিতে আপত্তি জানাল স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল গুলির শব্দ শনাক্ত করল শটস্পটার, ঘটনাস্থলে মিলল এক নিহতের মরদেহ প্রবেশনের শর্ত ভঙ্গের অভিযোগে ফের বিপাকে ফেডারেল বিচারক লুডিংটন জেট স্ট্রিমের খেলায় বদলে যাচ্ছে মিশিগানের গ্রীষ্ম সেরা যৌনসঙ্গী প্রশ্নে কেনেডি জুনিয়রের নাম নিলেন ম্যাডোনা ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে  ভিসা সেবায় নতুন গতি

সিলেটে পিকআপ লেগুনার মুখোমুখি সংঘর্ষে  ৪ জন নিহত

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৪ ০১:৩২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৪ ০১:৩২:০৬ অপরাহ্ন
সিলেটে পিকআপ লেগুনার মুখোমুখি সংঘর্ষে  ৪ জন নিহত
সিলেট, ১৮ মার্চ : সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কে পিকআপ-লেগুনার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত সমিতি-২ এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের দিকে আসা একটি গরু বোঝাই পিকআপ ট্রাকের সাথে জাফলং এর দিকে যাওয়া একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলে শিশুসহ তিন জনের মৃত্যু হয়। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরো ৭ জন গুরুতর আহত হন।
 নিহতরা হলেন, সিলেটের জৈন্তাপুর উপজেলার সন্তোষ পাত্রের স্ত্রী মঙ্গলী পাত্র (৫০), পুশ পাত্র স্ত্রী সুচিতা পাত্র ৩৫), সেভন্দ্র পাত্রের মেয়ে ঋতু পাত্র (৮), নন্ত প্রাত্রের স্ত্রী সাবিত্রি পাত্র (৩৫)। গুরুতর অহতরা হলেন, পুশ পাত্র (৪০) ও তার ২ সন্তান, জিদান পাত্র ও লেগুনা ড্রাইভার। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসমানী পুলিশ বক্স অফিসার ইনচার্জ নিহতের বিষটি নিশ্চিত করেছেন।
এ ব্যাপরে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, বেলা পৌনে ১২টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত পল্লী বিদ্যুতের সামনে পিকআপ-লেগুলার মুখোমুখি সংঘর্ষে ঘটে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়ে। ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। এসময় রাস্তায় দীর্ঘ যানজন লাগে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে। পিকআপ-লেগুলার পুলিশের হেফাজতে রয়েছে। তবে পিকআপ চালক পলাতক রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লিভোনিয়ায় বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার

লিভোনিয়ায় বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার