আমেরিকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে

হাফেজ তাকরীমকে ন্যাশনাল সবুজ  বাংলা পার্টি মহাসচিবের অভিনন্দন

  • আপলোড সময় : ১০-০৪-২০২৩ ১০:২০:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৩ ১০:২০:৩৪ পূর্বাহ্ন
হাফেজ তাকরীমকে ন্যাশনাল সবুজ  বাংলা পার্টি মহাসচিবের অভিনন্দন
ঢাকা, ১০ এপ্রিল : সম্প্রতি দুবাই আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগীতায় ৬৫টি দেশকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করায় হাফেজ সালেহ আহমদ তাকরীম কে অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল সবুজ বাংলা পার্টি-এনএসবি পার্টি'র মহাসচিব সৈয়দ আহমদ শফী আশরাফী।
ন্যাশনাল সবুজ বাংলা পার্টি- এনএসবি পার্টি'র মহাসচিব সৈয়দ আহমদ শফী আশরাফী আরো বলেন, হাফেজ তাকরীম তুমি বুকে সাহস রাখো। আরো অনেক দূর যেতে হবে তোমাকে। বিশ্বব্যাপী দ্বীন ইসলামের খেদমত করতে হবে। এবং সবার আগে, পড়াশোনা চালিয়ে যেতে হবে। দেশবাসীর দোয়া আছে তোমার সাথে, ইনশাআল্লাহ। 
উল্লেখ্য, দুবাইয়ে অনুষ্ঠিত ২৬তম আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতা-২০২৩ এ প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরীম। সম্প্রতি দুবাইয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন হাফেজ তাকরীম। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে নির্বাচনি পরীক্ষায় একদল বিজ্ঞ বিচারকের রায়ে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন তাকরীম।
এর আগেও, গত বছর ২২ মার্চ ইরানের রাজধানী তেহরানের আন্দিশাহ (আল-ফিকির) মিলনায়তনে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তাকরীম। হাফেজ সালেহ আহমাদ তাকরীম ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদরাসার শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আব্দুর রহমান মাদরাসার শিক্ষক এবং মা গৃহিণী।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বিচিত্রা’র শারদীয়  উৎসবে থাকছে নানা চমক

মিশিগানে ‘বিচিত্রা’র শারদীয়  উৎসবে থাকছে নানা চমক