আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

হবিগঞ্জে পথচারীদের মাঝে শুভসংঘের ইফতার বিতরণ

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৪ ১২:৪৮:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৪ ১২:৪৮:০৮ অপরাহ্ন
হবিগঞ্জে পথচারীদের মাঝে শুভসংঘের ইফতার বিতরণ
হবিগঞ্জ, ২৭ মার্চ : ঘড়ির কাঁটায় তখন বিকেল সাড়ে পাঁচটা।পশ্চিম আকাশে হেলে পড়েছে সূর্য। সারাদিন রোজা রেখে ইফতারের উদ্দেশ্যে বাড়ির রাস্তা ধরছেন নিম্নআয়ের মানুষজন। সেই রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের হাতে ইফতার তুলে দিয়েছেন হবিগঞ্জের শুভসংঘের বন্ধুরা।বুধবার (২৭ মার্চ) শুভসংঘের বন্ধুদের হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পয়েন্টে এভাবেই ইফতার বিলি করতে দেখা যায়। আর ইফতার পেয়ে লোকজনের চোখে মুখে ছিল আনন্দ।
শুভসংঘ সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবস উপলক্ষে নিম্নআয়ের মানুষের মধ্যে ইফতার বিতরণ করার পরিকল্পনা নেয় শুভসংঘ হবিগঞ্জ পরিবার।পরিকল্পনা অনুযায়ী বুধবার বিকেল থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থান শায়েস্তানগর পয়েন্টে ইফতার বিতরণ শুরু করা হয়। এসময় কালের কন্ঠ জেলা প্রতিনিধি শাহ ফখরুজ্জামান নিজেই পথচারী, দিনমজুর, রিকশাচালকসহ নিম্নআয়ের অর্ধ শতাধিক লোকজনের হাতে মোরগ পোলাও ,চানা,আলুরচপ, বেগুনি, ও পানির বোতল তুলে দেন।
ইফতার পেয়ে অটোরিকশাচালক কামাল মিয়া বলেন, ‘রমজানে আমাদের রোজগারের পরিমাণ একটু কমে যায়। বাজার থেকে আয়ের টাকা খরচ করে ইফতার কিনে নিতে হয়। আজ বাড়ি ফেরার পথে শুভসংঘ আমার হাতে ইফতার তুলে দিয়েছেন। আজ পকেটের টাকাটা বেঁচে গেলো।’
ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন শুভসংঘের হবিগঞ্জ জেলার সভাপতি মো: রাজু মিয়া সহযোগিতা হিসাবে ছিলেন সাধারণ সম্পাদক আফজাল হোসেন রনি আর উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক তাজুল ইসলাম, আজিজুর রহমান আজিজ, শুভ সংঘের সাংগঠনিক সম্পাদক শাহ আইজেন নিহান, প্রসাদ, আমিনুল, এনায়েত প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়

লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়