আমেরিকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে ডেট্রয়েটের মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১; গ্রেপ্তার একজন

লাখাইয়ে গণপিটুনিতে ডাকাত নিহত, আটক ১ 

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৪ ১২:৪৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৪ ১২:৪৯:২৩ অপরাহ্ন
লাখাইয়ে গণপিটুনিতে ডাকাত নিহত, আটক ১ 
লাখাই, (হবিগঞ্জ) ২৭ মার্চ :  লাখাইয়ে গণপিটুনিতে এক ডাকাত  নিহত হয়েছে। এছাড়াও জনতা ধাওয়া দিয়ে আব্বাস মিয়া নামে  আরেক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। ২৬মার্চ ( মঙ্গলবার)  দিবাগত রাতে লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকারা গ্রামে এ ঘটনা ঘটে । গনধোলাইয়ে নিহত ডাকাত সর্দার হিরাজ মিয়া (৪৫) হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের জজ মিয়ার ছেলে বলে জানা যায়।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আবুল খায়ের বলেন, রাত অনুমান ১২ টার পরে উল্লেখিত স্থানে কয়েকজন ডাকাত মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতি করছিল। ঘটনাটি জানতে পেরে গ্রামবাসী একত্রিত হয়ে ডাকাতদের ধাওয়া করে।
এক পর্যায়ে ধাওয়া দিয়ে ডাকাত সর্দার হিরাজ মিয়াকে আটক করে গণপিটুনি দিলে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময়  ধাওয়া খেয়ে অন্যান্য ডাকাতরা দিগ্বিদিক পলায়নের  সময় আব্বাস মিয়া নামের আরেক ডাকাত আটক হয় জনতার হাতে।
পরে ডাকাত আব্বাসকে পুলিশের হাতে সোপর্দ করেন তারা। এদিকে গুরুতর আহত অবস্থায় হিরাজ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি। নিহত ডাকাত সর্দার হিরাজ মিয়ার বিরুদ্ধে  বিভিন্ন থানায় ১২টি ডাকাতির মামলা ছিল বলে জানান তিনি। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউ জার্সিতে বৃহত্তর নোয়াখালী সোসাইটির আনন্দঘন বনভোজন

নিউ জার্সিতে বৃহত্তর নোয়াখালী সোসাইটির আনন্দঘন বনভোজন