আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

সৈয়দপুর যুবকল‍্যাণ পরিষদ লন্ডনের ইফতার ও দোয়া মাহফিল 

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৪ ০৪:৫০:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৪ ০৪:৫০:৫৪ পূর্বাহ্ন
সৈয়দপুর যুবকল‍্যাণ পরিষদ লন্ডনের ইফতার ও দোয়া মাহফিল 
লন্ডন, ২৮ মার্চ : বৃটেনে বসবাসরত সৈয়দপুরবাসীর সর্বপ্রথম যুবসংগঠন সৈয়দপুর যুবকল‍্যাণ পরিষদ জন্মলগ্ন হতেই বিভিন্ন আর্ত -সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিলেতে বসবাসকারী গ্রামবাসির মধ‍্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে প্রতি বছর পবিত্র রমজান মাসে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করে আসছে। 
২৫ মার্চ, সোমবার প্রতিবারের ন‍্যায় লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি সৈয়দ তারেক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সোহেল আহমদের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন যুগ্ম সম্পাদক সৈয়দ সুয়াইব আহমেদএবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের ট্রেজারার সৈয়দ মামুন আহমেদ। উপস্থিত বক্তারা সংগঠনের বিগতদিনের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, গ্রামবাসির মধ‍্যে পারস্পরিক হৃদ‍্যতা বৃদ্ধির পাশাপাশি আর্ত মানবতার সেবায় সৈয়দপুর যুবকল‍্যাণ পরিষদ একটি মাইলফলক সৃষ্টি করেছে যা ভবিষ্যতেও আরও সম্প্রসারিত হবে বলে তারা আশাবাদী। সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বিশিষ্ট শিক্ষাবিদ ফরিদ আহমেদ রেজা, বিশিষ্ট রাজনীতিক সৈয়দ আবুল কাশেম,সংগঠনের উপদেষ্টা শিক্ষাবিদ মাষ্টার সৈয়দ ফররুখ আহমেদ, কমিউনিটি ব‍্যক্তিত্ব শেখ আবুন নুর, সত‍্যবাণী সম্পাদক সৈয়দ আনাস পাশা, সাহিত্যিক আবুল মনসুর লিলু, বিশিষ্ট কবি মাশুক ইবনে আনিস, সাংবাদিক সৈয়দ জহরুল হক, বিশিষ্ট সাংবাদিক আহমেদ ময়েজ, ছড়াকার ও স্বনামধন্য উপস্থাপক দিলু নাসের, বিশিষ্ট শিক্ষাবিদ সুজা উল্লাহ তালহা, কমিউনিটি এক্টিভিস্ট জামান সৈয়দ নাসের, কাউন্সিলর শেকুল ইসলাম, সৈয়দ সুবের আহমেদ, সাবেক সভাপতি মোস্তাকুজ্জামান খোকন প্রমুখ। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তি কুতুবুদ্দিন বখতিয়ার, সাদিক কুরেশী,সৈয়দ হুসেন আহমেদ, শহীদুল ইসলাম খান,আমিনুর রহমান,সৈয়দ আনাস,প্রতিষ্টাতা সেক্রেটারি জিয়াউল ইসলাম সৈয়দ, সিনিয়র সহসভাপতি রয়েছ মিয়া, সাবেক সেক্রেটারি সাজিদুর রহমান, সাবেক ট্রেজারার শেখ রেজওয়ানুর রহমান, খোকন কুরেশী, আবু আহমেদ মসকুর, সৈয়দ জামিল, শেখ এমদাদ, সাব্বির আহমেদ, সাহেল খান, সৈয়দ সুমন, সৈয়দ শাহেদ, সৈয়দ জামান, সৈয়দ হেলাল আমির, সৈয়দ রিপন আহমেদ, সৈয়দ এমরান, সৈয়দ শাকির, সৈয়দ হাফিজুর, হাফিজ মুমিন আহমেদ, ইসতিয়াক রহমান, সৈয়দ দিনার সহ আরও বিপুল সংখ্যক সদস্য ও শূভাকাঙ্খী। সদ‍্য গ্রাম থেকে আসা নবীনদের বিপুল সংখ্যক উপস্থিতিতে অনুষ্ঠানটি নবীণ প্রবীণের মিলনমেলায় রূপ নিয়েছিল। সবশেষে বিশেষ দোয়া পরিচালনা করেন সৈয়দপুর গ্রামের গর্ব ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মৌলানা সৈয়দ আনিসুল হক।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর