আমেরিকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা

আটলান্টিক সিটিতে বিএএসজের ঈদ বাজার ২ এপ্রিল

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৪ ০১:২৪:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৪ ০১:২৫:৪৮ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের ঈদ বাজার ২ এপ্রিল
আটলান্টিক সিটি, ২৯ মার্চ : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ২ এপ্রিল, মঙ্গলবার “ঈদ বাজার” অনুষ্ঠিত হবে। সিটির ফেয়ার মাউন্ট অ্যাভিনিউতে অবস্থিত প্রবাসীদের মিলনকেন্দ্র বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই “ঈদ বাজার” এর আয়োজন করা হয়েছে। ওইদিন দুপুর তিনটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত “ঈদ বাজার” চলবে। যৌথভাবে এর আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টার।
ঈদুল ফিতরের প্রাক্কালে অনুষ্ঠিতব্য এই “ঈদ বাজার”এ প্রবাসী বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ধরনের বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসবেন। স্টলগুলোতে শাড়ি, সালোয়ার-কামিজসহ মেয়েদের হাল ফ্যাশনের পোশাকপরিচ্ছদ, পুরুষদের পাঞ্জাবি, ছোট শিশুদের বাহারি পোশাক ও বিভিন্ন ডিজাইনের অলংকার ইত্যাদি পাওয়া যাবে। 
ঈদ মেলার আয়োজকদের পক্ষে বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল জানান, প্রবাসী বাংলাদেশিদের বিদেশের মাটিতে দেশের ঈদের আমেজের একটুকু ছোঁয়া দেওয়ার জন্যই তাদের এই প্রয়াস। আটলান্টিক সিটিতে এই “ঈদ বাজার” আয়োজন উপলক্ষে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা