আমেরিকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু

সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৪ ০১:২৯:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৪ ০১:২৯:৪৭ পূর্বাহ্ন
সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন
আটলান্টিক সিটি, ২৯ মার্চ : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গতকাল ২৮ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশের  মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। এদিন স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মাওলানা আবদুল হাই এর পবিত্র কুরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে সভার  সূচনা হয়।

সংগঠনের  নেতা মনিরুজামান মনির এর  সঞ্চালনায় ও প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুর রফিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মোঃ বেলাল,মাসুদ চৌধুরী, জাকিরুল ইসলাম খোকা, বেলাল হোসেন, আব্দুর রহিম, বেলাল উদ্দীন, আবু নসর, নূর মোহাম্মদ, সিরাজুল হক, রওশন উদ্দীন, শিলা আজিজ, মোঃ মানিক প্রমুখ ।
বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর অনন্যসাধারণ ভূমিকা সম্পর্কে সকলকে তাঁরা অবহিত করেন। বক্তারা বলেন, ১৯৭১ থেকে ২০২৪-এই ৫৩ বছরে বাংলাদেশের অর্জনের সংখ্যা অনেক। বিশ্ব অর্থনীতি ব্যবস্থায় শুধু উন্নয়নের রোল মডেল না, বর্তমান বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের ঘুরে দাঁড়ানোর প্রেরণার নাম বাংলাদেশ। তাঁরা গত পাঁচ দশকে বাংলাদেশের ঈর্ষণীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অভাবনীয় সামাজিক উন্নয়নের কথা উল্লেখ করেন।

বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্য অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা এবং রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনের জন্য প্রবাসীদের জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান। ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল