আমেরিকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক

৫০ বছরের মধ্যে দীর্ঘতম সূর্যগ্রহণ ৮ এপ্রিল

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৪ ০৩:১৭:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৪ ০৩:১৭:৫১ পূর্বাহ্ন
৫০ বছরের মধ্যে দীর্ঘতম সূর্যগ্রহণ ৮ এপ্রিল
ছবি : পিক্সাবে
ওয়ারেন, ২৯ মার্চ : সূর্যগ্রহণ একটি অসাধারণ মহাজাগতিক ঘটনা। আরও একবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে বিশ্ব। বিশ্বের একাধিক প্রান্ত থেকে দেখা যাবে বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। 
একটি বিরল সূর্যগ্রহণ দেখা যাবে চলতি বছরের ৮ এপ্রিল।  এটি ৭ দশমিক ৫ মিনিট পর্যন্ত স্থায়ী হবে।  এত দীর্ঘ সূর্যগ্রহণ ৫০ বছরের মধ্যে একবার ঘটে। এর আগে সর্বশেষ ১৯৭৩-এ রকম দীর্ঘ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। আগামী ৮ এপ্রিলের পর আবার ২১৫০ সালে এই বিরল সূর্যগ্রহণের দেখা মিলবে। কক্ষপথে চাঁদ ও সূর্য একই সারিতে এসে পড়লে ঘটে সূর্যগ্রহণ। এমন পরিস্থিতিতে সূর্যের আলো সরাসরি চাঁদের গায়ে পড়ে, ফলে পৃথিবীতে চাঁদের ছায়া পড়ে। এ সময় চাঁদ স্বাভাবিকের চেয়ে পৃথিবীর কাছাকাছি থাকে এবং এটিকে কিছুটা বড় দেখায়। সে সময় পৃথিবীর একাংশের দর্শকদের চোখে সূর্য সম্পূর্ণরূপে চাঁদের আড়ালে থাকে। ফলে এ সময় পৃথিবীর ওই অংশ অন্ধকারে নিমজ্জিত হয়। 
সূর্যগ্রহণের স্থায়ীত্ব ও দৃশ্যমানতা পর্যবেক্ষকের ভৌগোলিক অবস্থানের ওপর নির্ভর করে। আগামী ৮ এপ্রিল স্থানীয় সময় সকাল ১১টা ৭ মিনিট নাগাদ মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূল থেকে সর্বপ্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। চাঁদের ছায়া উত্তর-পূর্ব দিকে সরে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র টেক্সাসে দুপুর ১:২৭ মিনিটে পূর্ণগ্রাস দেখা যাবে। এছাড়া যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, মিসৌরি, ইলিনয়, কেন্টাকি, ওহায়ো, পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার, এবং মেইনে দেখা যাবে সূর্যগ্রহণ। এছাড়া টেনেসি এবং মিশিগানের কিছু অংশেও দেখা যাবে। এরপর সূর্যগ্রহণটি সরে যাবে কানাডার দিকে। অর্থাৎ এসব অঞ্চল সম্পূর্ণ অন্ধকারে ঢেকে যাবে। ফলে লাখ লাখ মানুষ এই বিরল ঘটনা উপভোগ করতে পারবে। এশিয়ার জ্যোতির্বিদেরা এ ঘটনাটি প্রত্যক্ষ করতে পারবেন না। তবে লাইভ স্ট্রিমের মাধ্যমে ঘটনাটি কিছুটা হলেও উপভোগ করার ব্যবস্থা থাকবে।  পুরনো রীতিতে সূর্যগ্রহণকে ভাল মনে করা হয় না। গ্রহণের সময় পুজো, যজ্ঞ, খাওয়া, মদ্যপান ও শুভকাজ নিষিদ্ধ থাকে। এছাড়াও, গর্ভবতী মহিলাদের সূর্যগ্রহণ দেখতে নিষেধ করা হয়েছে। 




 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার