আমেরিকা , শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ , ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডে আইসিই অফিস স্থাপনের পরিকল্পনা শান্তিপূর্ণ ব্যালট বিপ্লব : বিএনপির নেতৃত্বে নতুন রাজনৈতিক যুগের সূচনা ঢাকা-১৫ আসনে বিজয়ী জামায়াত আমির বগুড়া-৬: তারেক রহমানের বিপুল জয় ৫০ দলের লড়াইয়ে শেষ হলো বহুলপ্রতীক্ষিত নির্বাচন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে চার ঘণ্টায় ভোটের গড় হার ৩২.৮৮% দেশজুড়ে ভোটের উৎসব, ভোটারদের দীর্ঘ সারি ২০১৮ সালে ভোট দিতে না পারলেও এবার পেরেছি : ডিএমপি কমিশনার রাজনীতির ভবিষ্যৎ আজকের ভোটে : মির্জা ফখরুল ডেট্রয়েটের গ্যাস স্টেশনে গাড়িচাপায় হত্যা : সন্দেহভাজন গ্রেপ্তার মিশিগান রাজ্য পুলিশের ফ্রিওয়ে নির্দেশিকা নিয়ে বিতর্ক পুনরুজ্জীবিত রাত পোহালেই ভোটের মহাযজ্ঞ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক কানাডার স্কুলে বন্দুক হামলা: বন্দুকধারীসহ নিহত অন্তত ১০ নির্বাচন ঘিরে অপপ্রচার রুখতে সতর্ক থাকার আহ্বান ড. ইউনূসের ফলাফল যাই হোক, বিএনপি মেনে নেবে : মির্জা ফখরুল ঝুকিপূর্ণ কেন্দ্রেও আলাদা নিরাপত্তা ব্যবস্থা, ভোট শান্তিপূর্ণ হবে : আইজিপি অতীতের ভুল স্বীকার করে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান দেশ বদলাতে প্রস্তুত নতুন প্রজন্ম, বললেন শফিকুর রহমান শুল্ক কমিয়ে ১৯ শতাংশ : বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে নতুন অধ্যায়
সিআইডির হাতে একজন গ্রেফতার 

ফেসবুক আইডি ক্লোন করে অর্থ আত্মসাৎ

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৪ ০৩:১৯:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৪ ০৩:১৯:০৫ পূর্বাহ্ন
ফেসবুক আইডি ক্লোন করে অর্থ আত্মসাৎ
চট্টগ্রাম, ২৯ মার্চ : একটি চক্র বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের নামে ফেইক আইডি তৈরি ও বন্ধুত্ব তৈরি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে।  তথ্য প্রযুক্তির সহায়তায়  এই চক্রের এক সদস্যকে সাইবার পুলিশ সেন্টারের একটি টিম চট্টগ্রাম বন্দর এলাকা গ্রেফতার করেছে।
সিআইডি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামি আকবর বাদশা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, যেসব ফেসবুক আইডি প্রোফাইল লক করা থাকে না সেই আইডি থেকে ছবি ও অন্যান্য তথ্য সংগ্রহ করে ক্লোন ফেসবুক আইডি তৈরি করে। পরবর্তীতে উক্ত ফেক আইডি থেকে বন্ধুত্ব তৈরি করে বিভিন্ন সমস্যার কথা বলে টাকা চায়। ভুক্তভোগীরা না জেনে বুঝে বিশ্বাস করে ফেক আইডির দেয়া বিকাশ/নগদ নম্বরে টাকা দিয়ে যোগাযোগ করলে প্রতারিত হওয়ার বিষয়টি জানতে পারে।
গ্রেফতারকৃত আকবর বাদশা (৩০) একই প্রক্রিয়ায় বিভিন্ন সমস্যার কথা বলে টাকা নিয়ে প্রতারণা করে বলে জানা যায়। একই ধরণের অভিযোগে ২০২১ সালেও সে সিআইডির হাতে গ্রেফতার হয়েছিল। গ্রেফতারকালে তার নিকট থেকে একটি মোবাইল ও দুইটি সিমকার্ড জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে বলে জানিয়েছে সিআইডি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স