আমেরিকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩

নবীগঞ্জে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৪ ১২:৩৩:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৪ ১২:৩৬:৪৭ অপরাহ্ন
নবীগঞ্জে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেপ্তার
নবীগঞ্জ, (হবিগঞ্জ) ২৯ মার্চ : নবীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অভিযান চালিয়ে আইন উদ্দিন (২৭) নামের  এক যুবককে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট বাংলাদেশ। সে আনসারুল্লাহ বাংলা টিম এর  (এবিটি) সদস্য বলে জানিয়েছে এন্টি টেররিজম ইউনিট ।
শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত আইন উদ্দিনকে আসামী করে এন্টি টেররিজম ইউনিট বাংলাদেশের উপ পুলিশ পরিদর্শক বদরুল আলম বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আইন উদ্দিন (২৭) বাউসা ইউনিয়নের বাশডর গ্রামের কাইয়ুম উদ্দিনের ছেলে । 
মামলার এজাহার সূত্রে জানা যায়, আইন উদ্দিন ও তার সহযোগীরা সন্ত্রাসী কার্যক্রমের লক্ষ্যে আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) দলের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উগ্রবাদী বিভিন্ন পোষ্ট করতে থাকে। এরপর থেকে আইন উদ্দিনকে নজরদারীতে রাখে এন্টি টেররিজম ইউনিট।
শুক্রবার সকালে এন্টি টেররিজম ইউনিট নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর গ্রামে আইন উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় আইন উদ্দিনের শয়ন কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরে আইন উদ্দিন (২৭) ও তার সহেযাগীদের আসামী করে সন্ত্রাস বিরোধী আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। নবীগঞ্জ থানার ওসি তদন্ত গোলাম মুর্শিদ সরকার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স