আমেরিকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

৮ মাইলের কাছে আই-৯৪-এ রোলওভার দুর্ঘটনায় আহত ৩

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৪ ০১:০১:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৪ ০১:০১:৩০ অপরাহ্ন
৮ মাইলের কাছে আই-৯৪-এ রোলওভার দুর্ঘটনায় আহত ৩
ডেট্রয়েট, ২৯ মার্চ : মিশিগান রাজ্য পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে ওয়েইন কাউন্টির এইট মাইলের কাছে ইন্টারস্টেট ৯৪-এ রোলওভার দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। বৃহষ্পতিবার রাত পৌনে ১টার দিকে পূর্বমুখী আই -৯৪ এ দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে  রাজ্য পুলিশ ঘটনাস্থলে পৌছে ডানদিকের লেনে এক মহিলাকে পড়ে থাকতে দেখে। এছাড়া আরও দুজনকে আহত অবস্থায় পাওয়া গেছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আই-৯৪ ধরে পূর্ব দিকে আসা একটি গাড়ি লেন পরিবর্তন করে একই দিক থেকে আসা অন্য একটি গাড়িকে ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে, দুই চালক তাদের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফ্রিওয়ের বাঁধ বেয়ে উঠে ফ্রিওয়েতে ফিরে আসেন। এমএসপি জানিয়েছে, দুর্ঘটনায় একজন চালক ছিটকে পড়েছেন। অপর গাড়ির চালক ও এক যাত্রী আহত হয়েছেন।  তিনজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল। তদন্ত চলাকালীন পুলিশ ভোর সাড়ে চারটা পর্যন্ত ফ্রিওয়ে বন্ধ করে দেয়। কোন চালকের দোষ তা নির্ণয় করতে কাজ করছেন তারা।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২