আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-ঢাকা  অঞ্চলের সাহিত্য প্রতিযোগিতা সম্পন্ন

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৪ ০১:৪৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৪ ০১:৪৯:৫৫ অপরাহ্ন
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-ঢাকা  অঞ্চলের সাহিত্য প্রতিযোগিতা সম্পন্ন
ঢাকা, ৩০ মার্চ : সমাজে সৃজনশীল এবং উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর জন্য সাহিত্য ও সাংস্কৃতিক শিক্ষার বিকাশে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ভূমিকা অপরিসীম-বলেছেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ঢাকা অঞ্চল আয়োজিত শিশু-কিশোর সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ- জাতীয় কমিটির চেয়ারম্যান বিশিষ্ট সংগঠক, ব্যবসায়ী চিন্ময় বড়ুয়া রিন্টু।
শুক্রবার ২৯শে মার্চ ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের বিশুদ্ধানন্দ-শুদ্ধানন্দ অডিটরিয়মে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক, ২১শে পদক প্রাপ্ত লেখক সুব্রত বড়ুয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিষদ- ঢাকা অঞ্চলের সভাপতি মানিক রতন চাকমা। বিচারক মন্ডলী সহ অনেক গন্যমান্য ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন। বিভিন্ন ইভেন্টে দুইশত পঞ্চাশের অধিক প্রতিযোগীর অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠানমালার সূচনা পর্বে জাতীয় সঙ্গীত গেয়ে শুরু করা হয়। বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ঢাকা অঞ্চলের পক্ষ থেকে সম্মানিত বিচারকমণ্ডলী ও প্রতিযোগিতায়  অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন