আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

আমরাও মানুষ পাঠশালায় প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৪ ০৩:৫২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৪ ০৩:৫২:২০ অপরাহ্ন
আমরাও মানুষ পাঠশালায় প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার
হবিগঞ্জ, ৩১ মার্চ : 'আমরাও মানুষ পাঠশালায়' ইফতার মাহফিলের আয়োজন করেছে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে, হবিগঞ্জ শাখা।  আজ রবিবার (৩১ মার্চ) ইফতার মাহফিলে পথচারী, খেটে খাওয়া সুবিধাবঞ্চিত লোকজন অংশগ্রহণ করেন। 
'আমরাও মানুষ পাঠশালা'র প্রতিষ্ঠাতা শাহ মো: মিজানুর রহমান সোহেল জানান, পথশিশু সহ সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের খাবারের বিনিময়ে শিক্ষা কর্মসূচি দেওয়ার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে কয়েক বছর হল। প্রতিবছর রোজায় মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয় এখানে। প্রতিদিনই ভাসমান মানুষ, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণীপেশার শত শত লোকজন ইফতারে অংশগ্রহণ করেন। এছাড়াও এখানে সেলাই প্রশিক্ষণ এর মাধ্যমে মানুষকে কর্মমুখী করে তোলা হয়। দেশ -বিদেশে অবস্থানরত সমাজের দানশীল কিছু মহৎ মানুষের সহযোগিতায় এই কর্মসূচি গুলো করা হয়ে থাকে।
প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে, হবিগঞ্জ জেলা প্রতিনিধি তোফাজ্জল সোহেল বলেন, সুবিধাবঞ্চিত শিশু ও সমাজের অনগ্রসর মানুষের জন্য গড়ে উঠা এই প্রতিষ্ঠানটি উদাহরণ হতে পারে। প্রতিষ্ঠানটির কর্ণধার ও ইফতার কর্মসূচিতে নিয়োজিত লোকজনের স্বেচ্ছাশ্রম এর মাধ্যমে মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ আমাদের অনুপ্রাণিত করে। আজকে এখানে ইফতার কর্মসূচির আয়োজনসহ উপস্থিত থাকতে পেরে আমরা আনন্দিত।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রানা বলেন, কয়েক বছর ধরে রোজা মাসে সিলেট বিভাগের ৪ টি জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় আমরা ইফতার মাহফিলের আয়োজন করে থাকি। আজকের উন্মুক্ত আয়োজনে পথচারী, শিশু, বয়স্কসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেছেন। এই আয়োজন আমাদের জন্য নতুন মাত্রা যুক্ত করলো। মানুষের কল্যাণে আমাদের কর্মকান্ড অব্যাহত থাকবে।
ইফতারে দোয়া পরিচালনা করেন, জান্নাতুল ফেরদৌস টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ হোসাইন আহম্মদ তাহের। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মহিবুর রহমান টিপু, ব্যাংকার ও নাট্যকর্মী মুক্তাদির হোসেন, নাজিম রহমান, ইশতিয়াক আহমেদ নাহিদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ