আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

আইকনস ইফতার ২০২৪ : এক স্মরণীয় সন্ধ্যা

  • আপলোড সময় : ০১-০৪-২০২৪ ১০:৫৭:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৪ ১০:৫৭:৩৬ পূর্বাহ্ন
আইকনস ইফতার ২০২৪ : এক স্মরণীয় সন্ধ্যা
ঢাকা, ১ এপ্রিল : গতকাল রোববার রাওয়া ক্লাব, মহাখালী, ঢাকা-তে রমজান মাসের পবিত্র ইফতারের আবহে আয়োজিত হয়েছিল "আইকনস ইফতার ২০২৪"। ফিউচার আইকন এবং পিকেব-এর যৌথ উদ্যোগে রাওয়া ক্লাব মহাখালিতে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন পিকেব-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মির্জা বাকের, ফিউচার আইকন-এর চিফ অ্যাডভাইজার এবং লিডারশীপ ট্রেইনার কাজী এম আহমেদ , ফিউচার আইকন-এর সিইও মিঃ ইউসুফ ইফতি এবং পিকেব ও ফিউচার আইকন-এর অন্যান্য সদস্যগণ।
এই আয়োজনে সুস্বাদু ইফতারের ব্যবস্থা করা হয়েছিল। আন্তরিক পরিবেশে উপস্থিত সকলে একে অপরের সাথে আলাপচারিতা ও বন্ধুত্বপূর্ণ আবহে সময় কাটান।
আমন্ত্রিত অতিথিদের জীবন থেকে নেওয়া একটা করে শিক্ষা শেয়ার করার মাধ্যমে সন্ধ্যা আরও স্বরনিয় হয়ে ওঠে। যেখানে সালাউদ্দিন,  জামাল উদ্দিন জামি, মিস সালমা ইকরাম, মিস রহিমা আক্তার, মিস সাফিকা, মিস ফাতেমা মির, ডা: আইরিন সহ অনেকেই তাদের জীবন থেকে নেওয়া সেরা শিক্ষনীয় বিষয় শেয়ার করেন। সবার শেষে ব্রিগেডিয়ার জেনারেল মির্জা বাকের (অব) সাইকোলজি অব মানি ম্যানেজমেন্ট এর উপর অনুপ্রেরণা মুলক বক্তব্য প্রদান করে ইফতার অনুষ্ঠান সমাপ্তি করেন। 
এই ইফতার অনুষ্ঠান কেবল একটি খাবার বিতরণের আয়োজন ছিল না, বরং এটি ছিল পিকেব ও ফিউচার আইকন-এর সদস্যদের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদার করার একটি অনন্য সুযোগ। সকল অতিথিদের উপস্থিতি ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ফিউচার আইকনের হেড অব এইচ আর রওনক জাহান নিসা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ