আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’ ব্যক্তিগত মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায়

আটলান্টিক সিটিতে ‘রাম নবমী’ উৎসব ১৬ এপ্রিল

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৪ ০২:৩৬:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৪ ০২:৩৬:৩৪ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে ‘রাম নবমী’ উৎসব ১৬ এপ্রিল
আটলান্টিক সিটি, ৭ এপ্রিল : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ১৬এপ্রিল, মঙ্গলবার ‘রাম নবমী’ উৎসব উদযাপিত  হবে। আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায় এর উদ্যোগে ১৪১১, পেনরোজ এভিনিউর প্রার্থনা হলে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ওইদিন সন্ধ্যা ছয়টা হতে রাত নয়টা পর্যন্ত  ‘রাম নবমী’ উৎসব উদযাপিত হবে। ‘রাম নবমী’ উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে পুজা অর্চনা, রামায়ন পাঠ, কথামালা, কীর্তন ইত্যাদি।
হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব ‘রাম নবমী’। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথ ও রানি কৌশল্যার পুত্র হিসেবে রামচন্দ্র এদিনই জন্মগ্রহণ করেন। রামচন্দ্রের জন্মদিন উদযাপন করা হয় এদিন।
হিন্দু ধর্মাবলম্বীদের কাছে রাম, বিষ্ণুর সপ্তম অবতার, ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার। তিনি মর্যাদা পুরুষোত্তম হিসেবেও খ্যাত। রাম নবমী পালন করার মূল উদ্দেশ্য হল অধর্মকে নিক্ষেপ করে ধর্মকে স্থাপন করা, মন্দ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা করা।
“রাম নবমী” উৎসবের আয়োজকদের পক্ষে সুমন মজুমদার ও সুব্রত চৌধুরী প্রবাসী  হিন্দুদেরকে রাম নবমী উৎসবে অংশগ্রহনের জন্য  আমন্ত্রণ জানিয়েছেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন