আমেরিকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

কেন্টাকিতে বন্দুক হামলায় পাঁচজন নিহত

  • আপলোড সময় : ১০-০৪-২০২৩ ০৭:৪১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৩ ০৭:৪১:১৫ অপরাহ্ন
কেন্টাকিতে বন্দুক হামলায় পাঁচজন নিহত
লুইসভিলে, ১০ এপ্রিল : আজ সোমবার সকালে লুইসভিলে শহরেরর একটি ব্যাংক ভবনে গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত এবং ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। লুইসভিল মেট্রো পুলিশের উপ-প্রধান পল হামফ্রে এক সংবাদ সম্মেলনে বলেন, সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছে। ভবন টি থেকে বের হয়ে আসা প্রত্যক্ষদর্শীরা লুইসভিল স্টেশন ডব্লিউএইচএএস-টিভিকে জানিয়েছেন, তারা ভবনের ভেতর গোলাগুলির শব্দ শুনেছেন। টেলিভিশনফুটেজে পুলিশের অসংখ্য গাড়ি দেখা গেছে। ডব্লিউএইচএএসের সাংবাদিকরা জানিয়েছেন, তারা অ্যাম্বুলেন্সে করে লোকজনকে ঘটনাস্থল থেকে নিয়ে যেতে দেখেছেন। এক টুইটবার্তায় কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেন, "দয়া করে ক্ষতিগ্রস্থ সমস্ত পরিবার এবং লুইসভিল শহরের জন্য প্রার্থনা করুন," বেশিয়ার বলেন। এফবিআই জানিয়েছে, তাদের এজেন্টরাও গোলাগুলির ঘটনায় সাড়া দিচ্ছে। লুইসভিল স্লুগার ফিল্ড অ্যান্ড ওয়াটারফ্রন্ট পার্কের অদূরে ওল্ড ন্যাশনাল ব্যাংকের ইস্ট মেইন স্ট্রিটের একটি ভবনে এই গোলাগুলির ঘটনা ঘটে।
সূত্র : এপি নিউজ/দ্য ডেট্রয়েট নিউজ

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২