আমেরিকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত
নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগানের ইফতার মাহফিল 

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৪ ০৩:১৯:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৪ ০৩:৪২:২৪ পূর্বাহ্ন
বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগানের ইফতার মাহফিল 
ওয়ারেন, ৮ এপ্রিল : বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান – বামের এর নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ ও সদস্যদের সম্মানার্থে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল গতকাল  ওয়ারেন সিটির স্বাদ দেশী কুজিন রেস্টুরেন্টে সৌহার্দপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।  অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশি আমেরিকান কমিউনিটির সদস্যদের সাথে নব-নির্বাচিত পরিষদের সকলকে পরিচয় করিয়ে দেয়া হয়। 
এ সময় বামের নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে ছিলেন পুনরায় নির্বাচিত সভাপতি জাবেদ চৌধুরী, বিদায়ী সাধারণ সম্পাদক সুমন কবির, সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মাদ খালেদ, সহ-সভাপতি বিজিত ধর মনি, সহ-সভাপতি প্রদোন্ন চন্দ্র, সহ-সভাপতি মোঃ লুৎফুর রহমান সেলু, সহ-সভাপতি সৈয়দ মো. মতিউর রহমান, সহ-সভাপতি আলী আহমেদ ফারিস, সহ-সাধারণ সম্পাদক আজহার রহমান, কোষাধ্যক্ষ জসিম চৌধুরী, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক আবেদ মনসুর, প্রচার ও তথ্য সম্পাদক তাহমিদ হাসান চৌধুরী, সহকারী প্রচার ও তথ্য সম্পাদক মাজহারুল আহমেদ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মীর তানভীর, ক্রীড়া ও বিনোদন সম্পাদক লিটন সূত্রধর, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক মো. আহমেদ দিপু, কার্যনির্বাহী সদস্য রব্বানী তালুকদার, মোস্তাক চৌধুরী, আবুল কালাম আজাদ, কৃষ্ণান্দ দাস বাবলু, সায়েম চৌধুরী, মুকুল খান, ফাহিম আহমেদ, সাইফ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

জাবেদ চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার মতিন চৌধুরী, নির্বাচন কমিশনার আমিনুর রশিদ চৌধুরী, ইকবাল ফয়েজ স্বপন, আহাদ আহমেদ ও আহাদ মোহাম্মদ।
সুমন কবির এবং মোহাম্মেদ খালেদের প্রাণবন্ত সঞ্চালনায় ইফতার মাহফিলে স্টেট, কাউন্টি ও সিটি কর্মকর্তাদের থেকে উপস্থিত ছিলেন মিশিগান স্টেট রিপ্রেসেন্টেটিভ (১৪তম হাউজ ডিস্ট্রিক্ট) ডোনাভান ম্যাকিনি, ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর পিটার লুসিডো, ম্যাকম্ব কাউন্টি এসিস্ট্যান্ট প্রসিকিউটর প্যাট্রিক কোলেট্টা, ওয়ারেন সিটি কাউন্সিল প্রেসিডেন্ট এঞ্জেলা রজেন্সি, কাউন্সিলর জোনাথান ল্যাফার্টি, কাউন্সিলর হাল নিউনান, ওয়ারেন ক্রাইম কমিশন চেয়ারপার্সন এঞ্জেলা মিডলস্টুয়ার্ট, ওমেন অফ ওয়ারেন প্রেসিডেন্ট ও ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর পদপ্রার্থী ক্রিস্টিনা হাইনস, কংগ্রেস পদপ্রার্থী ডায়ান ইয়ং, কংগ্রেস পদপ্রার্থী অনিল কুমার, ম্যাকম্ব কাউন্টি কমিশনার পদপ্রার্থী মাইক্যাল হাওয়ার্ড, ম্যাকম্ব কাউন্টি কমিশনার পদপ্রার্থী কনোর ব্রেডি, হিথার জেলেন্সকি, রেবেকা জাইনোস ও প্রমুখ।
ইফতারে বাংলাদেশ কমিউনিটি থেকে বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ থেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি সাইদ মইন দিপু, সহ সভাপতি লুৎফুর বারি নিওন, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপদেষ্টা মিলটন বড়ুয়া,  জালালাবাদ সোসাইটি অফ মিশিগানের সভাপতি এম হোসাইন খান সোলাইমান, সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বিয়ানীবাজার সমিতির সভাপতি আজমল হোসাইন, সহ-সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাসির আহমদ, সাবেক সভাপতি সেলিম আহমেদ, হবিগঞ্জ জেলা এ্যাসোসিয়েশন অফ মিশিগানের সভাপতি মোঃ লুৎফুর রহমান সেলু, বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ শাহেদুল হক, সাহেল আহমেদ, সৈয়দ আসাদুজ্জামান সোহান, তোফায়েল রেজা সোহেল, বাংলা প্রেস ক্লাব মিশিগান ইনকের সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস, ফয়সাল আহমেদ মুন্না, জুয়েল খান। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ারেন সিটি ডিসট্রিক্ট ১ থেকে বিগত নির্বাচনের কাউন্সিল পদপ্রার্থী শাব্বির খান, ডিসট্রিক্ট ২ থেকে বিগত নির্বাচনের কাউন্সিল পদপ্রার্থী কবির আহমেদ, এবং আরও গণ্যমান্য ব্যক্তিত্ব।
উপস্থিত ছিলেন মিশিগানের বিশিষ্ট আবাসন ব্যবসায়ী সালেহ আহমদ কামাল, ইয়াসির চৌধুরী, মর্টগেজ অফিসার সানি জায়গিরদার, ব্যবসায়ী মোহাম্মদ ইসলাম, কামাল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন মিনহাজ চৌধুরী,  জাবেদ সিরাজ, ফরহাদ আহমেদ গুলজার, মোর্শেদ চৌধুরী, জনি দেব, কামরুল হক, সাজু আহমেদ, জুহায়ের রহমান অরণ্য।
অনুষ্ঠানে দেশ জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।  ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন আইওনার তরুণ পরিচালক সাইদ খান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটির জাতীয় সম্মেলন : কার্ডিফে প্রস্তুতি সভা

গ্রেটার সিলেট কমিউনিটির জাতীয় সম্মেলন : কার্ডিফে প্রস্তুতি সভা