আমেরিকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা

বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগানের দোয়া ও ইফতার মাহফিল

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৪ ০৩:৪৩:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৪ ০৩:৪৩:৫৭ পূর্বাহ্ন
বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগানের দোয়া ও ইফতার মাহফিল
হ্যামট্রাম্যাক, ৮ এপ্রিল : বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগানের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বোরবার আলাদিন সুইটস এন্ড ক্যাফেতে  এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সোসাইটির সভাপতি ময়নুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক,ম, নজরুল ইসলাম অপুর পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সোসাইটির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রকিব। বক্তব্য রাখেন হ্যামট্রাম্যাক সিটির কাউন্সিলম্যান মোহাম্মদ হাসান,  বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগানের উপদেষ্টা শেখ আওলাদ আলী ও উপদেষ্টা এ্যাডভোকেট আব্দুর রশিদ (লাল মিয়া), মিশিগান ষ্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হ্যামট্রাম্যাক সিটির কাউন্সিলর আবু আহমেদ মুসা, মিশিগান বি,এন,পি এর সাধারন সম্পাদক সেলিম আহমদ, হ্যামট্রাম্যাক সিটির সাবেক কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, হ্যামট্রাম্যাক স্কুল বোর্ড এর সাবেক সদস্য আতাউর রহমান খান, দক্ষিণ সুরমা উপজেলা সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেন লিলু। দোয়া পরিচালনা করেন আনজুমানে আল-ইসলাহ মিশিগান সাউথ ডিভিশনের সাধারন সম্পাদক মাওলানা কবির আহমদ। 

অন্যান্যদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী মোশাররফ হোসেন চৌধুরী লিটু, সুফিয়ান কোরেশী, আব্দুল হাসিম,আব্দুল জব্বার বশির, দক্ষিন সুরমা উপজেলা সমিতির অর্থ সম্পাদক শামীম শাহ্, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগানের সহ সভাপতি আব্দুল কাদির রানা, শাহরিয়ার লিটন, মোঃ ছালিক মিয়া, অর্থ সম্পাদক শামছুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছুরাব আলী সহ সাধারন সম্পাদক শাহ সেবুল, ক্রীড়া সম্পাদক শায়েস্তা মিয়া সহ মিশিগানের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে শনিবার হ্যালোইন 

মিশিগানে শনিবার হ্যালোইন