আমেরিকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ফেডারেল বিচারকের দণ্ড ডেট্রয়েটে তরুণদের অপরাধমুক্ত  রাখতে  ‘অকুপাই দ্য সামার’ কর্মসূচি জার্সি উন্মোচনের মধ্য দিয়ে মিশিগান স্টাইকার্স এফসির যাত্রা শুরু মার্টিনকে মিশিগান ফেডারেল বিচারক পদে মনোনীত করলেন ট্রাম্প ডেট্রয়েট সুপারমার্কেটে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার রোমুলাসে বিবাদের জেরে গোলাগুলি : নিহত ১, আহত ১ হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ

দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদকের মায়ের ইন্তেকাল 

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৪ ০৪:১৫:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৪ ০৪:১৫:০৪ পূর্বাহ্ন
দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদকের মায়ের ইন্তেকাল 
হবিগঞ্জ, ৮ এপ্রিল : দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ডিবিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ ফজলুর রহমানে মাতা মোছাঃ রহিমা খাতুন আর নেই। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় হবিগঞ্জ শহরের পিটিআই সড়কস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।  মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। ওই দিন বিকাল ২টায় রিচি শাহী ঈদগাহ মাঠে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাযা শেষে রিচি ঈশান কোনা কবরস্থানে মরহুমার শ্বশুরের পাশে চিরশায়িত করা হয়। 
মরহুমার বড় ছেলে মোঃ আব্দুর রহমান হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। আরেক ছেলে এ রহমান অলি লন্ডন প্রবাসী।
মোছাঃ রহিমা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডঃ আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌর মেয়র মোঃ আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, চৌধুরী মোঃ ফরিয়াদ, বর্তমান সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেলসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ। পৃথক পৃথক বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সবমেদনা জ্ঞাপন করেন।

সুপ্রভাত মিশিগান সম্পাদকের শোক
এদিকে সাংবাদিক মো: ফজলুর রহমান এর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে হবিগঞ্জের অধুনালুপ্ত দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও প্রকাশক  এবং বর্তমানে মিশিগান থেকে প্রকাশিত অন লাইন নিউজ পোর্টাল সুপ্রভাত মিশিগানের সম্পাদক চিন্ময় আচার্য্য। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

হবিগঞ্জে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং