আমেরিকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন

সিলেটে ঈদ উপহার বিতরণ করেছে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

  • আপলোড সময় : ১০-০৪-২০২৪ ০৪:০৮:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৪ ০৪:০৮:৪৩ পূর্বাহ্ন
সিলেটে ঈদ উপহার বিতরণ করেছে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন
সিলেট, ১০ এপ্রিল : সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মানবিক ব্যক্তিত্বদের সার্বিক সহযোগিতায় গতকাল মঙ্গলবার রাঘবপুর, মোগলাবাজারের কিছু গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 
বিতরণ কাজে সভাপতিত্ব করেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন, আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জমির মিয়া, আব্দুলা আল মতি, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সদস্য আবদুল মালেক, সীমান্ত বড়ুয়া জয়, হাদিউল ইসলাম শাহারিয়ার প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের মহাসচিব, দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান, মানবতার ফেরিওয়ালা সাংবাদিক উৎফল বড়ুয়া। 
উক্ত মানবিক কাজে প্রধান অতিথি কাপ্তান হোসেন বলেন, আর একদিন পরেই ঈদ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। পবিত্র মাহে রমজান মাসের আজকের এই মহান দিনে উক্ত ফাউন্ডেশন উদ্যোগে এই মহতী কার্যক্রমে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত। এইভাবে যদি আমরা সবাই আমাদের আশে পাশের অসহায় মানুষের পাশে ঈদ উপহার নিয়ে দাঁড়ায় তাহলে দেশের প্রতিটি ঘরে ঘরে ঈদ আনন্দের আমেজ অব্যাহত থাকবে। আমার আহবান আপনি আপনার এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ান ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আমেরিকায় আজ হ্যালোইন, ভৌতিক সাজে উৎসবের আমেজ

আমেরিকায় আজ হ্যালোইন, ভৌতিক সাজে উৎসবের আমেজ