আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

হবিগঞ্জে প্রাণের চিপস কারখানার আগুন, নারীর মৃত্যু

  • আপলোড সময় : ১০-০৪-২০২৪ ১২:৫৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৪ ১২:৫৬:০২ অপরাহ্ন
হবিগঞ্জে প্রাণের চিপস কারখানার আগুন, নারীর মৃত্যু
হবিগঞ্জ, ১০ এপ্রিল (ঢাকা পোস্ট) : হবিগঞ্জের প্রাণ কোম্পানির চিপস কারখানার আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুনে নাজমা আক্তার (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩৮ জন। বুধবার (১০ এপ্রিল) বিকেল প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ অগ্নিকাণ্ড ঘটে। সন্ধ্যার পর আগুন নিয়ন্ত্রণে আসে। 
শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাণের চিপস কারখানায় আগুন লেগে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৩৮ জন। হবিগঞ্জের জেলা প্রশাসক জিলুফা রহমান ও পুলিশ সুপার আক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণ চিপস কারখানার ১৩নং ভবনে আগুন দেখতে পান প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি হবে বলে ধারণা করছেন শ্রমিকরা।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর