আমেরিকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত

আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে ঈদুল ফিতর উদযাপিত

  • আপলোড সময় : ১১-০৪-২০২৪ ০৪:১৯:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৪ ০৪:১৯:৩৮ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে ঈদুল ফিতর উদযাপিত
আটলান্টিক সিটি, ১১ এপ্রিল : নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। গতকাল ১০ এপ্রিল, বুধবার সকালে আটলান্টিক সিটির বিভিন্ন মসজিদে প্রবাসী বাংলাদেশি মুসলিমরা ঈদের নামাজ আদায়ের জন্য সমবেত হন। বড়দের সাথে ছোটরাও রং-বেরংয়ের পাজামা-পাঞ্জাবি পরে ঈদের জামাতে অংশ নেয়। ঈদ জামাতে বিপুল সংখ্যক মহিলার অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে এদিন সকাল থেকেই প্রবাসী বাংলাদেশি মুসলিমরা ঈদ আনন্দে শরীক হতে নিজেদেরকে উজাড় করে দিয়েছিল, এছাড়া অনুকুল আবহাওয়ায় এবারের ঈদ পেয়েছিল ভিন্ন এক মাত্রা। 

মসজিদ আল হেরা- আটলান্টিক সিটির ২৪২৬, আটলান্টিক এভিনিউতে অবস্থিত বাংলাদেশি আমেরিকানদের অর্থায়নে নির্মিত ও তাদের ব্যবস্থাপনায় পরিচালিত মসজিদ আল হেরায় ঈদের জামাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসলিমসহ অন্যান্য কমিউনিটির মুসলিমরাও অংশ নেয়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসলিম মহিলাও ঈদের জামাতে অংশ নেয়। ঈদের নামাজ আদায় শেষে খুৎবা প্রদান করা হয়, দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ-সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। এখানে ঈদের জামাতে ইমামতি করেন হাফেজ রুহুল আমিন খান ও খুতবা প্রদান করেন মসজিদ আল হেরার খতিব, মুহাদ্দিস আজিম উদ্দিন। 

মসজিদ আল হেরার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহাগ এর পরিচালনায় সভাপতি ওবায়দুল্লাহ চৌধুরী তাঁর বক্তব্যে মসজিদের সার্বিক চিত্র মুসল্লীদের কাছে তুলে ধরেন। এছাড়া মুসল্লীদের ঈদ শুভেচছা জানান মসজিদের সাবেক  সভাপতি জসিমউদ্দীন। ঈদের নামাজ শেষে মুসল্লীদের মাঝে খাবার, ডোনাট, জুস বিতরণ করা হয়।
ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি- বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আটলান্টিক সিটির ১৬, উত্তর ফোরিডা এভিনিউতে অবস্থিত বাংলাদেশি আমেরিকানদের অর্থায়নে নির্মিত ও তাদের  দ্বারা পরিচালিত ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হয়েছে ঈদের অন্যতম বৃহত্তম জামাত। এখানে বিপুল সংখ্যক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। পুরুষদের পাশাপাশি নামাজের জন্য ভিন্ন ব্যবস্থা থাকায় বিপুল সংখ্যক মহিলাও এখানে ঈদের নামাজ আদায় করেন। ইসলামিক সেন্টারের পরিচালক মোঃ ইকবাল হোসেন মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাঁদেরকে ঈদের শুভেচছা জানান।

ঈদ জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব শেখ তৌফিক আজিজ। ঈদের নামাজ শেষে শিশু-কিশোর সহ অন্যান্যদের মাঝে মিষ্টি, ডোনাট, আইসক্রিম, জুস, খেলনা বিতরণ করা হয়।
ন্যাশনাল গার্ড আরমরি- আটলান্টিক সিটির  ১০০৮ এবসিকন বুলোভারড এ অবস্থিত ন্যাশনাল গার্ড আরমরিতে ঈদুল ফিতরের অন্যতম বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়। এখানে ঈদের নামাজে ইমামতি করেন শেখ হাতেম ফরিদ। বিপুল সংখ্যক মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করেন। 

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী সাউথ জার্সিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য মুসলিম সম্প্রদায়কে ঈদ শুভেচছা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটে প্রবাসীর গালে চড়!  নির্বাচন কর্মকর্তার শাস্তি দাবি

সিলেটে প্রবাসীর গালে চড়!  নির্বাচন কর্মকর্তার শাস্তি দাবি