আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’

সিলেটে ঈদ উপহার দিয়েছে মনচন্দ্র সুশীলা, বিমান পটু ও রেনুপ্রভা প্রিয়রঞ্জন ফাউন্ডেশন

  • আপলোড সময় : ১১-০৪-২০২৪ ০৪:৩৪:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৪ ০৪:৩৪:০৮ পূর্বাহ্ন
সিলেটে ঈদ উপহার দিয়েছে মনচন্দ্র সুশীলা, বিমান পটু ও রেনুপ্রভা প্রিয়রঞ্জন ফাউন্ডেশন
সিলেট, ১১ এপ্রিল :  প্রাকৃতিক দুর্যোগে শিলাবৃষ্টিজনিত কারনে ক্ষতিগ্রস্থ এক অসহায় মাতা ও কিছু অসহায় পরিবারকে ঈদ উপহার দিয়েছে চট্টগ্রামের মনচন্দ্র-সুশীলা বিমান-পটু ফাউন্ডেশন ও রেনুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশন। গতকাল বুধবার ১০ এপ্রিল সিলেট সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নয়াবাজারস্থ এলাকায় এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
উক্ত মানবিক কার্যক্রমে সভাপতিত্ব করেন রেনুপ্রভা প্রিয়রঞ্জন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক উৎফল বড়ুয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নতুন বাজার এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল খালিক,উদ্বোধন করেন রেনুপ্রভা প্রিয়রঞ্জন ফাউন্ডেশনের পরিচালক শেলু বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক শাহিন আহমেদ, আরো উপস্থিত ছিলেন সেতু বড়ুয়া মুক্তা, সীমান্ত বড়ুয়া জয় প্রমুখ।
যাঁদের আর্থিক সহযোগিতায় আমাদের আজকের ঈদ উপহার বিতরণ "মনচন্দ্র-শুশীলা, বিমান-পটু ফাউন্ডেশন এর পরিচালক কুনাল কান্তি বড়ুয়া, তাপস কান্তি বড়ুয়া, অরুন বড়ুয়া, তরুণ বড়ুয়া ও রেনুপ্রভা প্রিয়রঞ্জন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া তাঁদের পিতা-মাতা'র নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের আর্থিক সহযোগীতায় এই মহৎকর্ম সম্পাদন করা হয়। দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে সহযোগীতা অনন্য দৃষ্টান্ত স্থাপন করে বিভিন্ন মুখী মানবিক কাজ সম্পন্ন করে যাচ্ছেন।
উক্ত ফাউন্ডশন বৈশ্বিক মহামারি করোনাকলীন সময়ে দেশব্যাপী অক্সিজেন সংকটে অক্সিজেন দান সহ নিজ গ্রাম, চট্রগ্রাম শহর, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় মানুষের মাঝে মানবিক উপহার বিতরণ করে চলেছেন।
মানবিক কার্যক্রমে বক্তারা বলেন,   মানুষের বাঁচার জন্য উপায়-উপকরণ দরকার। একই সঙ্গে দরকার খাদ্য। এ জন্য সর্বস্তরের মানুষ বিশেষ করে যাদের সামর্থ আছে তাদের এগিয়ে আসতে হবে।
যথাসম্ভব সাহায্য-সহযোগিতা প্রদান করতে হবে। এটা শুধু অধিকতর সুবিধাপ্রাপ্ত ও সম্পন্ন মানুষ হিসাবে তাদের কর্তব্য নয়, ধর্মীয় অপরিহার্য দায়িত্বও বটে। দুস্থ ও অভাবীদের সাহায্য করা, তাদের প্রয়োজনে এগিয়ে আসা প্রতিটি মানুষের নৈতিক দায়।
আমরা মনে করি, শুধু রাষ্ট্রীয়ভাবে নয়, সমাজের বিত্তশালীদেরও এক্ষেত্রে এগিয়ে আসা জরুরি। বিশেষ করে আমাদের নজর দিতে হবে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ,শিশু ও বয়স্কদের প্রতি। মানুষ সৃষ্টির সেরা জীব। সমাজে সে মানুষেরই একটা অংশ গরিব-দু:স্থ। তারা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। মানুষ হিসেবে বেঁচে থাকার ন্যূনতম মৌলিক অধিকারগুলো তাদেরও ন্যায্যপ্রাপ্য। তাই গরিব-অসহায়, দু:স্থের প্রতি আন্তরিক ভালোবাসা প্রদর্শন ও সহানুভূতিশীল হওয়া অত্যাবশ্যক। আসুন আমরা মানবিক মূল্যবোধ থেকে সবাই মিলে অসহায় ছিন্নমূল মানুষের পাশে সামর্থের ভিত্তিতে সহযোগিতার হাত প্রসারিত করি।




 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড

ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড