আমেরিকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৫০ বছর পূর্তিতে ইপসিলান্তিতে জমকালো এয়ার শো শুরু ১৭ জুলাই লিভোনিয়ায় অস্ত্রধারী বাড়ির মালিক পুলিশের গুলিতে নিহত ডেট্রয়েটে গাড়ির ধাক্কায় দুই পথচারী নিহত মিশিগানজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত

সিলেট শাহী ঈদ্গাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১২-০৪-২০২৪ ০৫:৪২:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৪ ০৫:৪২:০৩ পূর্বাহ্ন
সিলেট শাহী ঈদ্গাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
সিলেট, ১২ এপ্রিল : সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে।  ঈদের দিন বৃহস্পতিবার সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয় হয়। জামায়াতে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা। এর আগে বয়ান পেশ করেন একই মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান।
এদিকে বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে মহানগরের বিভিন্ন এলাকা থেকে শাহী ঈদগাহ ময়দানের মুসল্লিদের ঢল নামতে শুরু করে।  প্রায় সবার হাতেই ছিলো জায়নামাজ। ঈদের নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা।
নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদের এ জামাতে ভিআইপিদের মধ্যে ঈদের নামাজ আদায় করেন- প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য ও বিভিন্ন প্রশাসনের পদস্থ কর্মকর্তারা। 
 এদিকে, সংশ্লিষ্টরা জানিয়েছিলেন- এবার সিলেট মহানগর এলাকায় অন্তত ৪৪০টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৪৭টি মসজিদ এবং ৮৩টি ঈদগাহে নামাজ আদায় করবেন মুসল্লিরা। কোনো কোনো ঈদগাহ ও মসজিদে হবে একাধিক জামাত।
সিলেট জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ে অন্তত আড়াই হাজার ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তন্মধ্যে ২ হাজার ৯৯টি মসজিদ এবং ৪৭০টি ঈদগাহে হবে জামাত।
এদিকে, ঈদকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে রেখেছে সিলেট মহানগর পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি'র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষই জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রাকৃতিক রক্ষাকবচ: ড. জহিরুল হক

বৃক্ষই জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রাকৃতিক রক্ষাকবচ: ড. জহিরুল হক