আমেরিকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস

বাংলা নববর্ষে হবিগঞ্জে 'নদী পরিচিতি ' অনুষ্ঠান

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৪ ০১:০৭:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৪ ০১:০৭:৪৯ অপরাহ্ন
বাংলা নববর্ষে হবিগঞ্জে 'নদী পরিচিতি ' অনুষ্ঠান
হবিগঞ্জ, ১৪ এপ্রিল : বাংলা নববর্ষের প্রথম দিন হবিগঞ্জে 'নদনদীর পরিচিতি' বিষয়ক কর্মসূচির আয়োজন করা হয়েছে। ঐতিহ্যবাহী শিরিষ তলায় রবিবার ০১ বৈশাখ (১৪ এপ্রিল ২০২৪) এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার।
শিরিষ তলায় নববর্ষ বরণ করতে আসা লোকজনের কাছে অর্ধশতাব্দী আগে হবিগঞ্জ জেলায় প্রবাহিত নদ -নদীর ধারণা চিত্র তুলে ধরেন বাপা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।
সাঁটানো ব্যানারে প্রায় ৭০ টি নদীর নাম উল্লেখ করা হয়। তোফাজ্জল সোহেল বলেন, এই নদীগুলো একসময় এই অঞ্চলে  প্রবাহিত হত। গত ৫০ বছরে অনেক নদী হারিয়ে গেছে। দখল দূষণে সংকটজনক অবস্থায় পতিত হয়েছে অনেক নদী।
দুই ঘণ্টারও অধিক সময় ধরে চলা কর্মসূচিতে অংশগ্রহণ করেন, বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, সহসভাপতি ও হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, নিলুফার সুলতানা, বিশিষ্ট চিকিৎসক অনুজ দাস, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইফতেখার আহমেদ ফাগুন, দিবাকর পাল, চলচ্চিত্র পরিচালক মুক্তাদির ইবনে সালাম, সাবেক কমিশনার মো: মমরাজ মিয়া, সাংবাদিক নুরুজ্জামান চৌধুরী সৈকত, সৈয়দ এখলাসুর রহমান খোকন, শাকিলা ববি, আজহারুল ইসলাম মুরাদ, ব্যবসায়ী হাফিজুর রহমান সুমন, শিপ্রা রানী দাস, রিঙ্কি দাস, নাট্যকর্মী জুবায়েদ হোসেন, উপমা দাস প্রাপ্তি প্রমুখ।
এসময় শিশু-কিশোর সহ বিভিন্ন বয়সের লোকজন নদীর নামের সঙ্গে পরিচিত হন, অনেকে নদী সম্পর্কে জানতে চান, অভিভাবকরা তাদের সন্তানদের নদী সম্পর্কে জানান এবং ছবি তুলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র

কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র