আমেরিকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা

এসএসসি '৯১ সিলেট বিভাগীয় বন্ধুদের ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ উদযাপন 

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৪ ০৪:২৭:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৪ ০৪:২৭:২৬ পূর্বাহ্ন
এসএসসি '৯১ সিলেট বিভাগীয় বন্ধুদের ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ উদযাপন 
সিলেট, ১৬ এপ্রিল : অত্যন্ত আনন্দঘন পরিবেশে এসএসসি '৯১ সিলেট বিভাগীয় বন্ধুদের ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ-১৪৩১ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে এক সাংস্কৃতিক সন্ধ্যা সোমবার ১৪ এপ্রিল সিলেট মহানগরীর জিন্দাবাজারস্থ গ্র্যান্ড বাফেট হোটেলে অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন রিপন কুমার দে, মাহবুব আলম লস্কর, মোঃ ফয়সল আহমদ, তৌফিক আহমদ চৌধূরী, মোঃ রফিকুল ইসলাম, এনামুল হক লিলু, উৎফল বড়ুয়া, বিপ্লব পাল, সিমিন আক্তার, শিব্বির আহমদ, আব্দুল হান্নান, আতিকুল ইসলাম, সানা উল্লাহ, মনিরুল ইসলাম, ইন্দ্রজিৎ সরকার প্রমুখ।
পহেলা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ ও ঈদ পুনর্মিলনী আয়োজনে অনুভুতি প্রকাশ করতে গিয়ে ফয়ছল আহমদ বলেন, প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে ফ্রেন্ডস ফাউন্ডেশন’৯১ ও এসএসসি’৯১ সিলেট বিভাগ পবিত্র মাহে রমজানে ৪ টা মাদ্রাসায় প্রায় তিন শতাধিক মাদ্রাসার ইয়াতীম ও দরিদ্র বাচ্চাদের নিয়ে ইফতার মাহফিল ও ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।  এই মহতি কার্যক্রম সম্ভব হয়েছে আমাদের দেশ বিদেশের অনেক বন্ধুদের দান-অনুদান ও সার্বিক সহযোগিতায়। তিনি তাদের সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে ঈদ  ও নব বর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বেলজিয়ামপ্রবাসী খালেদকে ঘিরে মিশিগানে তিলপাড়াবাসীর মিলনমেলা

বেলজিয়ামপ্রবাসী খালেদকে ঘিরে মিশিগানে তিলপাড়াবাসীর মিলনমেলা