আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

আটলান্টিক সিটিতে ‘রাম নবমী’ উৎসব পালিত

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৪ ০৩:১০:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৪ ০৩:১০:০৪ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে ‘রাম নবমী’ উৎসব পালিত
আটলান্টিক সিটি, ১৭ এপ্রিল :  আটলান্টিক সিটিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ‘রাম নবমী’ উৎসব পালিত হয়েছে। আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায় এর উদ্যোগে ১৪১১ পেনরোজ এভিনিউয়ের প্রার্থনা হলে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘রাম নবমী’ উৎসব পালিত হয়। ‘রাম নবমী’ উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পুজা অর্চনা, রামায়ন পাঠ, কথামালা, কীর্তন ইত্যাদি।
হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব ’রাম নবমী’। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর দিন এই উৎসব পালিত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথ ও রানি কৌশল্যার পুত্র হিসেবে রামচন্দ্র এদিনই জন্মগ্রহণ করেন। রামচন্দ্রের জন্মদিন উদযাপন করা হয় এদিন।

রাম নবমী উৎসবে পশ্চিম ভার্জিনিয়াস্থ নতুন বৃন্দাবনের ব্রম্মচারি শুভানন্দ দাস উপস্থিত থেকে কৃষ্ণভক্তদের কৃতার্থ করেন এবং রাম নবমীর মাহাত্ম  তুলে ধরেন। তিনি বলেন,হিন্দু ধর্মাবলম্বীদের কাছে রাম, বিষ্ণুর সপ্তম অবতার, ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার। তিনি মর্যাদা পুরুষোত্তম হিসেবেও খ্যাত।রাম নবমী পালন করার মূল উদ্দেশ্য হল অধর্মকে নিক্ষেপ করে ধর্মকে স্থাপন করা। মন্দ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা করা।
ধর্মসভায়  শুভানন্দ দাস ব্রম্মচারি আরো বলেন, ভগবানকে লাভ করতে হলে চাই আপন চিত্তশুদ্ধি। ভগবান ভজনেই চিত্তশুদ্ধি হয়ে থাকে। চিত্তশুদ্ধি ব্যতীত কখনও ভগবৎ দর্শন হয় না। আলোচকরা আরো বলেন, ধর্মচর্চা মানুষকে পরিশুদ্ধ করে এবং অন্য ধর্মের মানুষের প্রতি সহনশীল হতে শেখায়। তাছাড়া ধর্ম নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করতে সহায়তা করে।

‘রাম নবমী’ উৎসবের বিভিন্ন আয়োজনে অংশগ্রহন করেন সুমন মজুমদার, দীপংকর মিত্র, তৃপ্তি সরকার, আন্না মিত্র,প্রদীপ দে, 
গংগা সাহা, উওম দাশ,দীপা দে জয়া, মেরি দে,পিকলু দাশ, সজল দাশ, জয়দেব কর্মকার,সেন্টু সরকার, বিউটি দাশ, বেবী দাশ,  মিনু নন্দী, সজল চক্রবর্তী, ধীমান পাল,শুক্লা পাল, সুমি মজুমদার, রুমি মল্লিক, ঝুমুর দাশ, লাকী চৌধুরী, রানা দাশ, ক্ষমা সরকার, রেশমী বসাক, শান্তনু সরকার,সোমা বিশ্বাস প্রমুখ । রাম নবমী অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড