আমেরিকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার

গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগানের বর্ণিল অভিষেক ও ঈদ পুনর্মিলনী

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৪ ০৩:২৫:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৪ ০৩:২৫:৪৯ পূর্বাহ্ন
গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগানের বর্ণিল অভিষেক ও  ঈদ পুনর্মিলনী
ট্রয়, ১৭ এপ্রিল : জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএ’র ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ট্রয় সিটির আমেরিকান পোলিশ কালচারাল সেন্টারে এই ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠান অনুষ্টিত হয়।
সংগঠনের সভাপতি মামুন উদ্দিন সামছুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকের উদ্দিন সাদেকের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন হ্যামট্রাম্যাক সিটির মেয়র আমির গালিব, ডেপুটি মেয়র কাউন্সিলর আবু আহমেদ মুসা। উপস্থিত ছিলেন কাউন্সিলর মুহতাসিন রহমান সাদমান, কাউন্সিলর খলিল রেফাই, কাউন্সিলর মোহাম্মদ আলসুমারি।
বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি প্রফেসর মিসবাহ উদ্দিন আহমেদ ও কার্যনির্বাহী সদস্য এবং ভাদেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিলাল উদ্দিন, বিয়ানী বাজার সামাজিক সাংস্কৃতিক সমিতির সভাপতি আজমল হোসেন প্রমুখ। ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠানে মিশিগানে বসবাসরত স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটিকে স্টেইজে এনে পরিচয় করিয়ে দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাকের উদ্দিন সাদেক। এসময় উপদেষ্টা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা মাতাবুর রহমান, উপদেষ্টা সৈয়দ মদব্বির হোসেন, সাইফুদ্দিন চৌধুরী, মোঃ সিরাজ মিয়া, শাহাব উদ্দিন আহমেদ, মো. আতাউর রহমান চৌধুরী, ফখরুল ইসলাম খান (লাল মিয়া), তফজ্জুল আলী, কাবাদ চৌধুরী, মিজান চৌধুরী ও মো. আলাউদ্দিন।
কার্যনির্বাহী কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি প্রফেসর মিছবাহ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি সিরাজ উদ্দিন, রেজাউল আহমেদ জুবের, জাবেদ আহমেদ শিবলী, মোয়াজ্জেম হোসেন (সাপু), যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর খন্দকার আশরাফ, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সরওয়ার হোসেন, অর্থ সম্পাদক আবুল হাছনাত, সহ-অর্থ সম্পাদক কাওছার আহমেদ, প্রচার সম্পাদক মাহবুব আহমেদ মুরাদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকুয়ান চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওয়াসিমুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আবেদ, শিক্ষা ও সমাজসেবা বিষয়ক সম্পাদক শাহিন আহমেদ, সহ-শিক্ষা ও সমাজসেবা বিষয়ক সম্পাদক অপু আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক নাজমুল হোসেন (সুভন), সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসিন হোসেন হাসনাত, কার্যনির্বাহী সদস্য মো. জিলাল উদ্দিন, তাহের আহমেদ চৌধুরী, হেলাল হোসেন ও আব্দুল বাসেত। উক্ত অনুষ্ঠানে প্রায় সাতশ মানুষের সমাগম ঘটে।  সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনারের মাধ্যমে অনুষ্টান সমাপ্তি ঘোষণা করা হয়। উল্লেখ্য, গত ৯মার্চ গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগানের নির্বাচন অনুষ্টিত হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা