আমেরিকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র

মাধবপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ প্রর্দশনী উদ্বোধন

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৪ ০১:০৯:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৪ ০১:০৯:৩২ অপরাহ্ন
মাধবপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ প্রর্দশনী উদ্বোধন
মাধবপুর (হবিগঞ্জ) ১৮ এপ্রিল : প্রাণী সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে  মাধবপুরে  প্রাণী সম্পদ সেবাসপ্তাহ  প্রদর্শনী উদ্বোধন  হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাহাত বিন কুতুব। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, বীর মুক্তিযোদ্ধা জারু মিয়া, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মিজানুর রহমান, প্রেসক্লাবের সেক্রেটারি সাব্বির হাসান ও পিউর এন্ড অর্গানিক ড্রেইরি ফার্মের কর্ণধার মুক্তাকিন চৌধুরী, সাংবাদিক আয়ুব খান তোফাজ্জল হোসেন চৌধুরী  প্রমুখ। 
আলোচনা সভায় বক্তারা জানান, প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪-এর অন্যতম লক্ষ্য হলো প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করা। এ ছাড়া প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে অনুষ্ঠিত সেমিনার থেকে জনগণ গবাদি পশু পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে জানতে পারবে। ফলে জনগণ উপকৃত হবে। পরে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্ত খামারিদের মাঝে চেক ও সার্টিফিকেট বিতরণ করা হয়। 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সল চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বকসি ইকবাল আহমেদের সম্মানে লন্ডনে সাংবাদিকদের মতবিনিময়

বকসি ইকবাল আহমেদের সম্মানে লন্ডনে সাংবাদিকদের মতবিনিময়