আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি

মাধবপুরে ঈদ উপলক্ষে হাইওয়ে পুলিশের সচেতনতামূলক সভা

  • আপলোড সময় : ১১-০৪-২০২৩ ০৯:৫৪:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৩ ১০:০৯:০০ পূর্বাহ্ন
মাধবপুরে ঈদ উপলক্ষে হাইওয়ে পুলিশের সচেতনতামূলক সভা
মাধবপুর, (হবিগঞ্জ) ১১ এপ্রিল : আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসন, অজ্ঞান পার্টির অপতৎপরতা রোধ, হাইওয়ে সড়কে কমিউনিটি পুলিশিং এর ভূমিকা সংক্রান্ত এক সচেতনতামূলক সভা আজ মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের  উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন অঞ্চলের পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মাধবপুর পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান, প্রেসক্লাবের সভাপতি অলিদ মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, হাইওয়ে সড়কের কমিউনিটি পুলিশিং এর সভাপতি সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক আইয়ুব খান, শংকর পাল সুমন, সিএনজি চালিত অটোরিকশা,মাইক্রোবাস , ব্যাটারি চালিত অটোরিকশার চালকসহ প্রমুখ।
পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহ  বলেন, ঈদ উপলক্ষে সাধারণ মানুষকে নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে হাইওয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। কঠোর আইন প্রয়োগ ছাড়াও মানবিকতা এবং আধুনিকতা দিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। আমরা সেই নির্দেশনা দিয়ে থাকি। জনসাধারণ ও যানবাহন চালকরা সচেতন হলে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর