আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান

এসএসসি '৯১ ইউ এস এ বন্ধুদের বাংলা নববর্ষ উদযাপন

  • আপলোড সময় : ২০-০৪-২০২৪ ০৪:১৬:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৪ ০৪:১৬:১১ পূর্বাহ্ন
এসএসসি '৯১ ইউ এস এ বন্ধুদের বাংলা নববর্ষ উদযাপন
নিউইয়র্ক, ২০ এপ্রল : গত ১৪ এপ্রিল, রবিবার নিউইয়র্কের জ্যামাইকার ইকরা কমিউনিটি সেন্টারে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এসএসসি '৯১ ইউ এস এ বন্ধুদের উদ্যোগে বাংলা নববর্ষ-১৪৩১ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা  হয়।
সংগঠনের সদস্য মুন্নী, জুনায়েদ, জুলি, মানিক, দিপুর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালায় ছিল পান্তা ইলিশ ভোজন, সংগীত অনুষ্ঠান, নৃত্য ও কৌতুক পরিবেশনা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন হাসি, লুসি ও ডোরা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুমন ও ভিক্টর। তাদের মনোজ্ঞ সংগীত পরিবেশনা সবাই প্রাণভরে উপভোগ করেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইমরোজ, জাহিদ, তোফা, আশফাক। সমবেত কন্ঠে “এসো হে বৈশাখ, এসো এসো …” সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
দিনব্যাপী জম্পেশ আড্ডা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ, পান্তা ইলিশ এবং  রকমারি উপাদেয় খাবার ভোজনের মধ্য দিয়ে  নববর্ষের অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী