আমেরিকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার
মসজিদ নুরে জানাজা বাদ জোহর আজ

প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আব্দুর রহমান আর নেই

  • আপলোড সময় : ২১-০৪-২০২৪ ০৬:০০:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৪ ০৬:০০:৪৯ পূর্বাহ্ন
প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আব্দুর রহমান আর নেই
হ্যামট্রাম্যাক, ২১ এপ্রিল : প্রবীণ সাংবাদিক, ইমিগ্রেশন কনসালট্যান্ট মোহাম্মদ আব্দুর রহমান আর নেই। তিনি গতকাল সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হ্যামট্রাম্যাক শহরের ট্রয়ব্রিজ রোডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ সময় তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে নানা শারিরীক জটিলতায় ভুগছিলেন। তাঁর নামাজে জানাজা আজ বাদ জোহর মসজিদ নুরে অনুষ্ঠিত হবে। 
মোহাম্মদ আব্দুর রহমানকে আজকের প্রজন্ম সেভাবে চিনবে না। সত্তর ও আশি দশকে তিনি ছিলেন অধুনালুপ্ত দৈনিক বাংলার হবিগঞ্জ জেলা প্রতিনিধি। সে সময়  সাড়া জাগানো রিপোর্ট করতেন। লিখছেন অসংখ্য সুন্দর সুন্দর ফিচার। ৮০ এর দশকে তিনি হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। তিনি কিছুদিন একটি ব্যাংকে কাজ করেছেন। পরে বন কর্মকর্তা হিসেবে চট্টগ্রাম অঞ্চলে দীর্ঘদিন চাকরি করেছেন। বর্ণাঢ্য জীবনের অধিকারি মোহাম্মদ আব্দুর রহমান ছোট বেলা থেকেই বেশ মেধাবী ছিলেন। মরহুম আব্দুর রহমান এর গ্রামের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামে। তিনি হবিগঞ্জ শহরের গার্নিংপার্ক এলাকার বাসিন্দা ছিলেন। ১৯৯৬ সালে তিনি ওপি ওয়ান পেয়ে সপরিবারে  আমেরিকা আসেন। প্রথমে নিউইয়র্ক ও পরে স্থায়ীভাবে মিশিগান রাজ্যের হ্যামট্রাম্যাক শহরে বসবাস করছিলেন। তিনি ছিলেন সজ্জন ও পরোপকারি। খুব সাদাসিধে জীবন-যাপন করতেন তিনি। ছিলেন একজন সৎ ও  নির্লোভ ব্যক্তি। একজন দক্ষ ইমিগ্রেশন কনসালট্যান্ট হিসেব মিশিগানে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে।
মোহাম্মদ আব্দুর রহমান এর মৃত্যুতে  মিশিগানে বসবাসরাত প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সুপ্রভাত মিশিগান সম্পাদকের শোক
প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আব্দুর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য্য। এক বিবৃতিতে তিনি বলেন, তাঁর মৃত্যুর মধ্য দিয়ে আমি যেনো আমার ভাই, সুহৃদ ও একজন আপন মানুষকে হারালাম। তিনি ছিলেন আমাদের পরিবারের একজন অভিভাবক। আজ আমরা আমাদের একজন অভিবাবককে হারালাম। আমি খুবই শোকাহত। যুক্তরাষ্ট্রে আসার পর তিনি আমাদের  যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়িয়েছেন। তিনি ছিলেন বহুগুণের অধিকারী একজন স্বজ্জন ব্যক্তি। বিবৃতিতি তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স