আমেরিকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা
উপজেলা পরিষদ নির্বাচন

নবীগঞ্জে ১৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

  • আপলোড সময় : ২২-০৪-২০২৪ ০৪:১১:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৪ ০৪:১১:১০ পূর্বাহ্ন
নবীগঞ্জে ১৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
নবীগঞ্জ, (হবিগঞ্জ) ২২ এপ্রিল : নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অনলাইনে গতকাল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে  চেয়ারম্যান পদে ৯জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী হয়েছেন। 
চেয়ারম্যান পদ প্রার্থীরা হচ্ছেন, নবীগঞ্জ থানা বিএনপির সাবেক  সাধারন সম্পাদক বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু, বর্তমান উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এড. সুলতান মাহমুদ, কেন্দ্রীয় জাপা নেতা শাহ আবু খয়ের, বোরহান উদ্দিন চৌধুরী, শেখ মোস্তফা কামাল, মোস্তাকিম আহমদ। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, মোঃ অনর উদ্দিন, আলমগীর চৌধুরী সালমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম ইয়াছিনী, মোঃ সিদ্দিকুর রহমান চৌধুরী, মোঃ হেলাল চৌধুরী ও রুবেল আল আমিন তালুকদার। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মহিলা
ভাইস চেয়ারম্যান নাজমা বেগম ও আওয়ামীলীগের নেত্রী ছৈইফা রহমান কাকলী। মনোয়নপত্র দাখিলকে ঘিরে গতকাল উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাচাই, ৩০ এপ্রিল প্রত্যাহার ২ মে প্রতীক বরাদ্দ এবং ২১ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে শনিবার হ্যালোইন 

মিশিগানে শনিবার হ্যালোইন