আমেরিকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা

আটলান্টিক সিটিতে বিএএসজের বৈশাখী মেলা ৩০ এপ্রিল

  • আপলোড সময় : ২২-০৪-২০২৪ ০৪:১৪:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৪ ০৪:১৪:৫০ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের বৈশাখী মেলা ৩০ এপ্রিল
আটলান্টিক সিটি, ২২ এপ্রিল : আগামী ৩০ এপ্রিল,মঙ্গলবার  নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ফেয়ারমাউনট এভিনিউর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে “বৈশাখী মেলা”র আয়োজন করা হয়েছে। ওইদিন বিকেল সাড়ে চারটা থেকে রাত বারোটা পর্যন্ত “বৈশাখী মেলা”র অনুষ্ঠান চলবে।
 বৈশাখী মেলার বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে সংগীত অনুষ্ঠান, আবৃত্তি, নৃত্য অনুষ্ঠান ও মেলা। বৈশাখী মেলায় বাংলার ঐতিহ্যবাহী চারু-কারু , পিঠে-পুলি, পোশাক-পরিচ্ছদ, খেলনা, গহনা সহ নানারকম দেশীয় পণ্যের সমাহার থাকবে।
বৈশাখী মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন উত্তর আমেরিকার জনপ্রিয় সংগীত শিল্পী আফজাল হোসেন ও শীলা আজিজ। এছাড়া বাউল সংগীত পরিবেশন করবেন মাসুম বাউল।
 বৈশাখী মেলা উদযাপন কমিটির আহবায়ক মাসুদ চৌধুরী ও সদস্য সচিব মোঃ মনিরুজামান  এবং বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা প্রবাসী বাংলাদেশিদেরকে “বৈশাখী মেলা”য় সপরিবারে অংশগ্রহন করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২

ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২