আমেরিকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা

ঢাকায় মেডিকেল ট্যুরিজম কনক্লেভ-২০২৪ অনুষ্ঠিত 

  • আপলোড সময় : ২২-০৪-২০২৪ ০৪:৪১:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৪ ০৪:৪১:৫৮ পূর্বাহ্ন
ঢাকায় মেডিকেল ট্যুরিজম কনক্লেভ-২০২৪ অনুষ্ঠিত 
সিলেট, ২২ এপ্রিল : ঢাকা ক্লাবে আসামের ব্যতিক্রম মাসদো-র উদ্যোগে অনুষ্ঠিত হলো মেডিকেল ট্যুরিজম কনক্লেভ-২০২৪। রবিবার ২১ এপ্রিল অনুষ্ঠিত এ আয়োজনে সহযোগীতায় ছিল বাংলাদেশ সহকারী হাই কমিশন, গৌহাটি, ফ্রেন্ডস অব বাংলাদেশ এবং সম্প্রীতি বাংলাদেশ। ভারতের পিয়ারলেস হাসপাতাল, রাজধানী গ্রুপ, টেকনো ইন্ডিয়া গ্রুপ, ইউজেডইউ হেলথ, আইএলএস হসপিটালস, ইন্টেগ্রা ভেঞ্চারস, ইনষ্টিটিউট অব ইউরোলোজি, ডেন্টাল পেশেন্ট এন্ড ইমপ্লান্ট সেন্টার, দ্যা ইলিউমিস ক্লিনিক এবং সিকে বিড়লা হাসপাতালের বিশেষজ্ঞ এবং কর্মকর্তাবৃন্দ কনক্লেভটিতে অংশ নেন। বাংলাদেশ থেকে বিভিন্ন সরকারী-বেসরকারী হাসপাতালের শতাধিক বিশেষজ্ঞ এবং ওষুধ শিল্পের প্রতিনিধির অংশগ্রহনে সর্বমোট চারটি সেশনে দিনব্যাপি এই কনক্লেভে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার স্বাস্থ্য অবকাঠামোগত বৈষম্য কমিয়ে আনা, পারস্পরিক সহযোগীতার মাধ্যমে দুদেশের বিশেষজ্ঞদের দক্ষতার বৃদ্ধি স্বাস্থ্যখাতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং এসবের মাধ্যমে দুদেশের জনগনের জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করায় বিশেষজ্ঞরা আলোচনা ও মতবিনিময় করেন।
এর আগে কনক্লেভের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। প্রধান অতিথির বক্তব্যে জনাব শাহরিয়ার আলম বর্তমানে বাংলাদেশ-ভারতের মধ্যেকার সহযোগিতা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌছেছে বলে মন্তব্য করে স্বাস্থ্যখাতে অধিকতর সহযোগিতার উপর গুরুত্ব দেন। তিনি মন্তব্য করেন যে প্রতি বছর বাংলাদেশের নাগরিকরা ভারত এবং অন্যান্য প্রতিবেশি দেশে চিকিৎসায় প্রায় আট থেকে দশ বিলিয়ন ডলার ব্যয় করছেন। বাংলাদেশ এবং ভারতের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতা বৃদ্ধি করা গেলে দেশের মানুষের জন্য দেশেই উন্নততর চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে তাতে দেশের মুল্যবান বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের লক্ষ্যও তাই।
বিশেষ অতিথির বক্তব্যে ফ্রেন্ড অব বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) শামসুল আরেফিন একাত্তরের দিনগুলির কথা স্মরন করে বাংলাদেশ ও ভারতের জনগনের সার্বিক কল্যানে স্বাস্থ্যখাতে একই রকম সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি প্রত্যাশা করেন যে এ ক্ষেত্রে এই কনক্লেভটি গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। 
অনুষ্ঠানে কিনোট প্রবন্ধ উপস্থাপন করেন কনক্লেভটির কো-অর্ডিনেটর এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। তিনি ভারতের সেভেন সিস্টারসের রোগীদের সহজে এবং সুলভে উন্নত চিকিৎসা প্রাপ্তির স্বার্থে তাদের বাংলাদেশের আসায় উৎসাহিত করার বিষয়ে দৃষ্টি আকর্ষন করেন। তিনি মনে করেন যথাযথ উদ্যোগ নেয়া গেলে এ বিষয়ে উল্লেখযোগ্য সাড়া মিলবে কারন ভারতের নর্থইস্টের সাথে আমাদের যোগাযোগ ভারতের অন্যান্য অংশের চেয়ে এখন অনেক বেশি সহজ আর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক তত্ত্বাবধানে অন্যান্য সব সেক্টরের মত বাংলাদেশের স্বাস্থ্যখাতেও এখন উন্নয়নের ছোয়া লাগতে শুরু করেছে। তিনি আশা করেন এই কনক্লেভটি সহযোগীতার এই নতুন ক্ষেত্রটিকে উন্মোচন করবে।   
ব্যতিক্রম মাসদো-র সভাপতি আসামের বিশিষ্ট বুদ্বিজীবী ড. সৌমেন ভারতীয়র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন আসামের বিশিষ্ট সাহিত্যিক মিসেস রীতা চক্রবর্তী ও বাংলাদেশের পালমোনোলজিষ্ট অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশের একুশে টিভি ও রাজ টিভি এবং ভারতের প্রাগ নিউজ, দৈনিক জন্মভূমি এবং মার্কস পাবলিক রিলেশনস।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”