আমেরিকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু

স্ত্রী হত্যায় বিচারের মুখোমুখি ক্লিনটন টাউনশিপের বাসিন্দা 

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৪ ০৫:১৬:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৪ ০৫:১৬:২৫ পূর্বাহ্ন
স্ত্রী হত্যায় বিচারের মুখোমুখি ক্লিনটন টাউনশিপের বাসিন্দা 
স্টিভেন হুইলার/Macomb County Prosecutor's Office

ক্লিনটন টাউনশিপ, ২৭ এপ্রিল : গত শরতে স্ত্রীকে গুলি করে হত্যা করার দায়ে স্টিভেন হুইলার (৩০) কে অভিযুক্ত করা হয়েছে। তার বিচার হবে ম্যাকম্ব কাউন্টি সার্কিট কোর্টে। স্টিভেন হুইলারের বিরুদ্ধে গত অক্টোবরে স্ত্রীকে হত্যার ঘটনায় ফার্স্ট ডিগ্রি মার্ডার ও মারাত্মক আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর অফিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৪১-এ জেলা আদালতের বিচারক স্টিফেন সিরাউস্কি তাকে সার্কিট কোর্টে পাঠিয়েছেন।
প্রসিকিউটররা অভিযোগ করেন যে ১৯ অক্টোবর হুইলার তার স্ত্রীকে লাঞ্ছিত করছিলেন। স্ত্রী যার নাম প্রকাশ করা হয়নি, ৯১১ নম্বরে ফোন করে পুলিশের সাহায্য চেয়েছিল। তিনি যখন ফোনে ছিলেন, হুইলার তাকে একাধিকবার গুলি করেছিল বলে অভিযোগ। প্রসিকিউটর অফিস এ তথ্য জানিয়েছে। প্রসিকিউটর পিটার লুসিডো বলেছেন, "পারিবারিক সহিংসতার বর্বরতা আবারও জীবনকে ভেঙে দিয়েছে।" "এই ঘটনাটি শুধুমাত্র একটি মূল্যবান জীবনকে নিভিয়ে দেয়নি বরং আমাদের সম্প্রদায় থেকে পারিবারিক নির্যাতনের মোকাবিলা এবং নির্মূল করার জরুরি প্রয়োজনের উপর জোর দেয়।" হুইলার কাউন্টি জেলে রয়েছেন। তাকে ১৩ মে দুপুর ১টা ৩০ মিনিটে ম্যাকম্ব কাউন্টি সার্কিট কোর্টে হাজির করা হবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

জুতা খুলে অফিসে প্রবেশ, মাধবপুরে মিশ্র প্রতিক্রিয়া

জুতা খুলে অফিসে প্রবেশ, মাধবপুরে মিশ্র প্রতিক্রিয়া