আমেরিকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান

একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. প্রণব কুমার বড়ুয়া আর নেই

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৪ ০৬:২২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৪ ০৬:২৩:২৭ অপরাহ্ন
একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. প্রণব কুমার বড়ুয়া আর নেই
চট্টগ্রাম, ২৮ এপ্রিল : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ মনীষা মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের'র স্বপ্নসারথি, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. প্রণব কুমার বড়ুয়া পরলোকগমন করেছেন। রবিবার (২৮ এপ্রিল) সকাল ১০ টা ৫০ মিনিটে তিনি চট্টগ্রামের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার বিকেলে নগরীর কাতালগঞ্জ নব পণ্ডিত বিহারে তাঁর প্রথম শোকসভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৯ এপ্রিল) রাউজানের আবুরখীল গ্রামে অজন্তা বিহার প্রাঙ্গনে প্রয়াতের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
প্রণব কুমার বড়ুয়া ১৯৩৪ সালের ২৩ আগস্ট চট্টগ্রামের রাউজান উপজেলার আবুরখীল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা সাহিত্য এবং পালিতে এমএ ডিগ্রি অর্জন করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। প্রথম শ্রেণীতে পেশাগত বিএড ডিগ্রি লাভ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি ধর্মীয় শিক্ষা যেমন পালি সূত্র আদ্ধ্য, বিনয় আদ্ধ্য, অভিধর্ম আদ্ধ্য'র ওপর ডিগ্রি অর্জন করেন। শিক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে ২০১৯ সালে একুশে পদক প্রদান করে। বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান কমিটিতে তিনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কর্মজীবনে এই শিক্ষাবিদ ৩৫ বছরের বেশি শিক্ষকতা করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগে খণ্ডকালীন অধ্যাপক হিসেবেও শিক্ষকতা করেছেন। এছাড়া কানুনগোপাড়া কলেজ, রাঙ্গুনিয়া কলেজ, অগ্রসার বালিকা মহাবিদ্যালয় এবং কুণ্ডেশ্বরী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রামে শিক্ষা বিস্তারে বিশেষ করে নারী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনে অবদান রেখেছেন। তিনি দীর্ঘ ৪৫ বছর বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিবের দায়িত্বে থেকে বিশ্ব বৌদ্ধ শান্তি সম্মেলন সংস্থা, এশীয় ধর্ম শান্তি সম্মেলন সংস্থা এবং এশীয় বৌদ্ধ ধর্ম শান্তি সম্মেলন সংস্থার মাধ্যমে দেশ-বিদেশে আন্তঃধর্মীয় শান্তি সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন এবং বাংলার বৌদ্ধ সমাজকে আলোর পথে পরিচালিত করছেন। 
ড. প্রণব কুমার বড়ুয়া বেশকিছু গ্রন্থ রচনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থের মধ্যে রয়েছে- মুক্তিযুদ্ধে বাঙালি বৌদ্ধদের অবদান, বাংলাদেশের বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতি, বৌদ্ধ আচরণবিধি, মহাথেরোকে যেভাবে দেখেছি, পৃথিবীর পথে পথে, শতবর্ষের বৌদ্ধ সাহিত্যিকদের অবদান ও সমাজজীবন। তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শোকপ্রকাশ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত