আমেরিকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি

স্মার্ট সিলেট গড়ার লক্ষ্যে সিসিক মেয়রের সা‌থে আন্তর্জা‌তিক ব্যবসায়ীদের বৈঠক

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৪ ০৩:২৪:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৪ ০৩:২৪:৪৩ পূর্বাহ্ন
স্মার্ট সিলেট গড়ার লক্ষ্যে সিসিক মেয়রের সা‌থে আন্তর্জা‌তিক ব্যবসায়ীদের বৈঠক
সিলেট, ২৯ এপ্রিল : দু'টি পাতা,একটি কুঁড়ির পূণ্যভূমি সিলেটকে ক্লিন, গ্রীন ও স্মার্ট সি‌লেট গড়ার ল‌ক্ষ্যে গতকাল রোববার  সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের সাথে বৈঠক করেছেন আন্তর্জা‌তিক ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সিটি কর্পোরেশনের সভা কক্ষে মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরীর সা‌থে আলোচনায় যোগ‌দেন বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ইনোভেশন এন্ড রিসার্স সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা, সা‌বেক সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ এবং লন্ডন থে‌কে অনলাইনের মা‌ধ্যেমে যোগ‌দেন আন্তর্জা‌তিক ব্রিটিশ বাংলা‌দে‌শি বি‌শিষ্ট ব্যবসায়ী আমজাদ সু‌লেমান ও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বি‌শ্বের ক‌য়েক‌টি দে‌শের বি‌নি‌য়োগকারী প্রতিষ্ঠা‌নের শীর্ষ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এসময় সিসিক মেয়র সিলেটকে ক্লীন, গ্রীন ও স্মার্ট সিলেট করে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলতে সকলের সহযোগিতা কামনা করেন।
পরে সিলেট সার্কিট হাউসে ড. বিকর্ণ কুমার ঘোষ এর সাথে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম, মহাসচিব উৎফল বড়ুয়া ও যুগ্ম মহাসচিব তাজিদুর রহমান সহ নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ

রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ