আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার

টেক্সাসে ৭০ বছরে মনের মানুষের খোঁজে বিজ্ঞাপন দিলেন বৃদ্ধ

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৪ ০১:৪৯:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৪ ০৪:৪০:২২ পূর্বাহ্ন
টেক্সাসে ৭০ বছরে মনের মানুষের খোঁজে বিজ্ঞাপন দিলেন বৃদ্ধ
টেক্সাস: ৭০ বছর বয়সে এসে একাকীত্ব গ্রাস করেছিল তাঁকে ৷ তাই মনের মানুষ খুঁজতে সপ্তাহে ৪০০ ডলার  খরচ করে বিজ্ঞাপন দিলেন এক বৃদ্ধ ৷ টেক্সাসে বিশালাকার একটি হোর্ডিং লাগিয়ে বিয়ের জন্য পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন তিনি। 
আল গিলবার্টি নামে ওই বৃদ্ধ বিজ্ঞাপন দিয়ে ভাল সাড়াও পেয়েছেন ৷ গত দু সপ্তাহে প্রায় চারশো ফোন এবং ৫০টি ইমেল পেয়েছেন তিনি ৷ তবে তাতে কাজের কাজ খুব একটা হয়নি ৷ কারণ ওই বৃদ্ধ নিজেই জানিয়েছেন, অধিকাংশ ফোনই এসেছে তাঁর কাছ থেকে আর্থিক সাহায্য চেয়ে ৷
তবে আল গিলবার্টি আশাবাদী, এই বিজ্ঞাপন থেকেই ঠিক নিজের মনের মানুষের খোঁজ পাবেন তিনি ৷ এমন কি, বিয়ের পর আমেরিকার অন্যত্র গিয়ে সংসার পাততেও তিনি তৈরি ৷ তবে যিনি গিলবার্টির ঘরণী হবেন, তাঁর জন্য তিনটি শর্ত থাকছে ৷ তা হল, সততা, বিশ্বাসযোগ্যতা এবং দায়বদ্ধতা ৷
গিলবার্টি জানান, যাঁরা ফোন করছেন, তাঁদের অধিকাংশেরই কৌতূহল আমার সম্পত্তি নিয়ে ৷ আমি যদি সঠিক মানুষের সন্ধান পাই, তাহলে আমি তাঁর চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করব যে তাঁর উপরে আমি কতটা ভরসা করতে পারি ৷ সঠিক মানুষের সঙ্গে দেখা করতে আমি ইউরোপেও যেতে রাজি ৷ শুধু আমার পাসপোর্টের ব্যবস্থা করে নিতে হবে ৷ খবর মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের। 
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামের ঐতিহ্য ও ভালোবাসায় মুখরিত নিউ জার্সির বনভোজন

চট্টগ্রামের ঐতিহ্য ও ভালোবাসায় মুখরিত নিউ জার্সির বনভোজন